...
...
Next Story

Kolkata Flyover and Skywalks: কলকাতার ২ ব্যস্ত মোড়ে স্কাইওয়াক, নয়া ফ্লাইওভার, বাইপাসে ক্রসিং- মেগা পরিকল্পনা

Kolkata Flyover and Skywalks: কলকাতার দুটি ব্যস্ত মোড়ে স্কাইওয়াক তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রস্তাবিত পরিকল্পনার তালিকায় আছে একটি নয়া ফ্লাইওভার এবং বাইপাসের একটি বড় ক্রসিং। যা সার্বিকভাবে রাজ্যের ব্যবসার ছবি পালটে দিতে পারে।

Published on: Aug 8, 2026, 15:08:25 IST
Advertisement

Kolkata Flyover and Skywalks: কলকাতাকে ঘিরে রিং রোড তৈরি করার ভাবনাচিন্তা তো চলছেই। সেইসঙ্গে কলকাতা ও শহরতলির পরিকাঠামো উন্নতির জন্য আরও একগুচ্ছ পরিকল্পনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, ইএম বাইপাস এবং রাজারহাট-নিউ টাউন সংযোগকারী একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করা হচ্ছে। রুবিতে স্কাইওয়াক এবং ইএম বাইপাসে বড় ক্রসিং তৈরি করা নিয়েও ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তাছাড়াও ব্যস্ত অফিস পাড়া ডালহৌসিতে কীভাবে পথচলতি মানুষের সুরক্ষা বাড়ানো যায় এবং যানজট কমানো যায়, তা নিয়েও রাজ্য ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর।

৭ কিমির ফ্লাইওভার, ৯০০ কোটি টাকার মতো খরচ

কলকাতার দুটি ব্যস্ত মোড়ে স্কাইওয়াক ও বাইপাসে নয়া ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
কলকাতার দুটি ব্যস্ত মোড়ে স্কাইওয়াক ও বাইপাসে নয়া ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

ওই বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যে ইএম বাইপাসে (দক্ষিণে বারুইপুর থেকে উত্তর উল্টোডাঙা সংযোগকারী বাইপাস) সাত কিলোমিটারের ফ্লাইওভার নিয়ে আলোচনা করা হয়েছে। সেটার খরচ পড়বে ৯০০ কোটি টাকার মতো। তবে এখনও সেই প্রস্তাবিত ফ্লাইওভারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি বলে ওই আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে, মত পুরমন্ত্রীর

বিষয়টি নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘আমরা নতুন কয়েকটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছি - যেমন ইএম বাইপাসকেে রাজারহাট-নিউ টাউনের সঙ্গে যুক্ত করা একটি ফ্লাইওভার এবং একটি রিং রোড। পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপগুলো যাতায়াত ব্যবস্থাকে সহজতর করবে এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।’ তবে প্রকল্পগুলির কোনও সময়সীমা বা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেননি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

তারইমধ্যে রাজ্য সরকারি আধিকারিকরা জানিয়েছেন, কলকাতার অন্যতম দুই ব্যস্ত জংশন রুবি এবং ডালহৌসিতে স্কাইওয়াক তৈরিরও ভাবনাচিন্তা করা হচ্ছে। সেজন্য উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে। রুবি এবং ডালহৌসিতে সারাক্ষণই গাড়ির চাপ থাকে। কিন্তু রাস্তা পারাপারের জন্য গাড়ি চলাচল ব্যাহত হয়। বারবার সিগন্যাল ফেলতে হয়। সেই পরিস্থিতিতে স্কাইওয়াক তৈরি হলে বারবার সিগন্যাল পড়বে না। গাড়ির নিজস্ব গতি বজায় থাকবে। সেইসঙ্গে পথচারীদেরও সুরক্ষা বাড়বে বলে জানিয়েছেন ওই আধিকারিকরা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe