...
...
Next Story

WB Winter Temperature Forecast: কনকনে ঠান্ডার মধ্যেই পাহাড়ে বরফ পড়বে টানা ৩ দিন! শীতকাতুরেদের ‘সুখ’ কবে শুরু?

আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গিয়েছে। তারইমধ্যে পাহাড়ে তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবার শীতকাতুরেদের জন্যও সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন কেমন থাকবে বিভিন্ন জেলার আবহাওয়া? তা দেখে নিন।

Published on: Dec 27, 2025, 15:34:52 IST
Advertisement

শনিবার শীতের কামড় আরও বাড়ল পশ্চিমবঙ্গের একাংশে। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল একাধিক জেলা। তবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। নয়া বছরের শুরুতেই অবশ্য পারদ কিছুটা চড়বে। অর্থাৎ নয়া বছরের শুরুতে শীতকাতুরেদের মুখে কিছুটা হাসি ফুটবে। আবার যাঁরা বরফ ভালোবাসেন, তাঁদেরও সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, ২০২৫ সালের শেষদিন এবং ২০২৬ সালের প্রথমদিন দার্জিলিঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর, আগামী ১ জানুয়ারি এবং আগামী ২ জানুয়ারি বরফ পড়তে পারে দার্জিলিঙে। তাছাড়া সার্বিকভাবে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।

কোন কোন জেলার শীতকাতুরেদের জন্য সুখবর আসছে?

Baramulla: Tourists stroll as a thick white layer blankets the Gulmarg area after the season's first snowfall, in Baramulla, Wednesday, Nov. 5, 2025. (PTI Photo/S Irfan)(PTI11_05_2025_000219B) (PTI)
Baramulla: Tourists stroll as a thick white layer blankets the Gulmarg area after the season's first snowfall, in Baramulla, Wednesday, Nov. 5, 2025. (PTI Photo/S Irfan)(PTI11_05_2025_000219B) (PTI)

১) আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলির (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

২) আবার আগামী চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) রাতের তাপমাত্রার (সর্বনিম্ন তাপমাত্রা) তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিনদিনে ধীরে-ধীরে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পারদ চড়বে ১ জানুয়ারি থেকে।

কোন কোন জেলায় কুয়াশার দাপট থাকবে?

১) রবিবার (২৮ ডিসেম্বর), সোমবার (২৯ ডিসেম্বর), মঙ্গলবার (৩০ ডিসেম্বর), বুধবার (৩১ ডিসেম্বর) এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর এবং সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছুটা নেমে যাবে দৃশ্যমানতা।

১) দার্জিলিং: ৪.৫ ডিগ্রি।

২) কালিম্পং: ৯.৫ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।

৪) আলিপুরদুয়ার: ৮ ডিগ্রি।

৫) কোচবিহার: ১০.৭ ডিগ্রি।

৬) বাগডোগরা: ১১.৬ ডিগ্রি।

৭) পুণ্ডিবাড়ি: ১২.৩ ডিগ্রি।

৮) রায়গঞ্জ: ১০ ডিগ্রি।

৯) মাঝিয়ান: ১২.৩ ডিগ্রি।

১০) বালুরঘাট: ১২.২ ডিগ্রি।

১১) মালদা: ১৩ ডিগ্রি।

১২) বহরমপুর: ১১.৪ ডিগ্রি।

১৩) সিউড়ি: ১১ ডিগ্রি।

১৪) শ্রীনিকেতন: ৯.৭ ডিগ্রি।

১৫) কৃষ্ণনগর: ১১.২ ডিগ্রি।

১৬) পানাগড়: ১১.৩ ডিগ্রি।

১৭) বর্ধমান: ১০ ডিগ্রি।

১৮) ক্যানিং: ১১ ডিগ্রি।

১৯) আসানসোল: ১০.৬ ডিগ্রি।

২০) পুরুলিয়া: ১০.২ ডিগ্রি।

২১) মেদিনীপুর: ১১.২ ডিগ্রি।

২২) খড়্গপুর: ১০.৮ ডিগ্রি।

২৩) দিঘা: ১১.৬ ডিগ্রি।

২৪) হলদিয়া: ১৩.১ ডিগ্রি।

২৫) উলুবেড়িয়া: ১১ ডিগ্রি।

২৬) ডায়মন্ড হারবার: ১২.৬ ডিগ্রি।

২৭) কাকদ্বীপ: ১৩ ডিগ্রি।

২৮) দমদম: ১৩.২ ডিগ্রি।

২৯) কলকাতা: ১২.৮ ডিগ্রি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe