...
...
Next Story

Soma Thakur Accident: শান্তনু ঠাকুরের স্ত্রী তথা BJP প্রার্থী সোমার গাড়িতে ধাক্কা বাইকের, আহত আরোহীর গায়ে TMC-র গেঞ্জি

রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোমা ঠাকুর। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সোমার গাড়ি। সেই সময় তাঁর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি বাইক।

Published on: Apr 14, 2026, 13:41:47 IST
Advertisement

শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা মারল বাইক। এদিকে সেই বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন সেই বাইক আরোহী। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে বিজেপি। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আবহে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।

আরামডাঙ্গা কালীমন্দিরের সামনে সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা মারে বাইক
আরামডাঙ্গা কালীমন্দিরের সামনে সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা মারে বাইক

রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোমা ঠাকুর। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সোমার গাড়ি। সেই সময় তাঁর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি বাইক। ধাক্কায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। আহত হন তিনি। সেই আহত বাইক আরোহীকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর বাইক।

এই ঘটনার পরে বিজেপি প্রার্থী বলেন, 'তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।' এদিকে আহত বাইক আরোহী আবার দাবি করেছেন, তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। স্থানীয় ইটভাটায় কাজ করেন তিনি। ঘটনার পরে আহত বাইক আরোহী বলেন, 'ইচ্ছা করে কেউ গাড়ির পিছনে ধাক্কা মারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুই করিনি আমি। এখন সব কিছুতেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe