...
...
Next Story

IAS Subrata Gupta appointed CM Advisor: বাংলার ভোটে ‘ম্যাচের সেরা’, সেই সুব্রত গুপ্ত হচ্ছেন CM শুভেন্দুর বিশেষ উপদেষ্টা!

IAS Subrata Gupta appointed CM Advisor: অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হল। যিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন।

Published on: May 9, 2026, 17:50:38 IST
Advertisement

IAS Subrata Gupta appointed CM Advisor: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নিযুক্ত করা হল। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে। যিনি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে কার্যত হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে শান্তনু বালা নিযুক্ত করা হয়েছে বলে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে। তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন।

IAS অফিসারকে বিশেষ পর্যবেক্ষক করে বড় সাফল্য

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। (ফাইল ছবি)
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। (ফাইল ছবি)

আর সেই জোড়া নিযুক্তির মধ্যে যাবতীয় নজর কেড়ে নিয়েছেন সুব্রত। প্রশাসনিক মহলের মতে, অত্যন্ত আইএএস অফিসার ছিলেন তিনি। এমনকী পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হতেও পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তেমন সুনজরে না থাকায় সেই পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। সেটা অনুধাবন করে ডেপুটেশন নিয়ে দিল্লিতে চলে গিয়েছিলেন। আর সেই প্রাক্তন আইএএস অফিসারকেই এবার বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল।

আরও পড়ুন: Mamata on Left-Ultra Left Platform: হঠাৎ ইন্টারনেট কেটে দিল, দাবি মমতার, ‘ইগো’ নেই বাম-অতিবামদের সঙ্গে হাত মেলাতেও

সুব্রত গুপ্ত ম্যাচের সেরা ছিলেন, মত অনেকের

সেই নিযুক্তি ছিল যে কতটা কার্যকরী ছিল, তা বোঝা যায় ভোটের সময়। পশ্চিমবঙ্গে যেখানে ভোট মানেই লাগামছাড়া হিংসা ছিল, এবার সেখানে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেরকম কোনও ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট মহলের মতে, সেই হিংসা-মুক্ত ভোটের অন্যতম কৃতিত্ব ছিল সুব্রতের। তিনি রাজ্য প্রশাসনের খুঁটিনাটি জানতেন। ফলে একেবারে আটঘাঁট বেঁধে নেমেছিলেন। যেখানে যেখানে যা যা প্রয়োজন হয়েছিল, করেছিলেন। নির্বাচন কমিশন যে একের পর এক আমলা ও পুলিশ অফিসারকে বদলি করেছিল, তাতেও সুব্রতের ‘ইনপুট’ ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

তবে কবে নয়া মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে এবং বাকিরা কবে শপথ নেবেন, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। বিজেপির একটি মহলের তরফে দাবি করা হয়েছে, আগামী সোমবার মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নিতে পারেন। সেদিনই চূড়ান্ত হয়ে যাবে যে কার হাতে কোন দফতর থাকছে। তারপর মন্ত্রিসভার বৈঠক হবে। সেইসঙ্গে ওই মহলের তরফে দাবি করা হয়েছে যে বিধানসভার স্পিকার হচ্ছেন সম্ভবত তাপস রায়। মঙ্গলবার তিনি শপথ নিতে পারেন। আর বুধবার এবং বৃহস্পতিবার শপথগ্রহণ করতে পারেন বিজেপির নব-নির্বাচিত বিধায়করা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe