কালিম্পংকে হারিয়ে দিল শ্রীনিকেতন, আলিপুরদুয়ারকে রীতিমতো টেক্কা দিল বর্ধমান- শুক্রবার দক্ষিণবঙ্গে রীতিমতো দাপট দেখাল শীত। কেউ-কেউ মজা করে বলতে শুরু করেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ইংল্যান্ড ট্রেডমার্ক ‘ব্যাজবল’ খেলতে না পারলেও সেই কাজটা শীত করে দেখাল দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের থেকে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জায়গার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল। তবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বভাবতই নথিভুক্ত হয়েছে দার্জিলিঙে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে আলিপুরদুয়ারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা নথিভুক্ত হয়েছে বীরভূমের শ্রীনিকেতনে।
আজ পশ্চিমবঙ্গের কোন জায়গায় কতটা শীত পড়ল?

১) দার্জিলিং: ৪ ডিগ্রি।
২) কালিম্পং: ১০.৩ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১১ ডিগ্রি।
৪) আলিপুরদুয়ার: ৮ ডিগ্রি।
৫) কোচবিহার: ১২.১ ডিগ্রি।
৬) বাগডোগরা: ১১.৯ ডিগ্রি।
৭) পুণ্ডিবাড়ি: ১২.২ ডিগ্রি।
৮) রায়গঞ্জ: ১০ ডিগ্রি।
৯) মাঝিয়ান: ১০.৩ ডিগ্রি।
১০) বালুরঘাট: ১২.৬ ডিগ্রি।
১১) মালদা: ১২.৩ ডিগ্রি।
১২) বহরমপুর: ১১ ডিগ্রি।
১৩) সিউড়ি: ৯ ডিগ্রি।
১৪) শ্রীনিকেতন: ৮ ডিগ্রি।
১৫) কল্যাণী: ৯ ডিগ্রি।
১৬) পানাগড়: ১০.৬ ডিগ্রি।
১৭) বর্ধমান: ৮.৮ ডিগ্রি।
১৮) আসানসোল: ১০.২ ডিগ্রি।
১৯) কলাইকুন্ডা: ১২.১ ডিগ্রি।
২০) পুরুলিয়া: ১০ ডিগ্রি।
২১) মেদিনীপুর: ১১.১ ডিগ্রি।
২২) খড়্গপুর: ১০.৮ ডিগ্রি।
২৩) দিঘা: ১১.৬ ডিগ্রি।
২৪) হলদিয়া: ১৩ ডিগ্রি।
২৫) উলুবেড়িয়া: ১১.৫ ডিগ্রি।
২৬) ডায়মন্ড হারবার: ১২.২ ডিগ্রি।
২৭) কাকদ্বীপ: ১৩.৫ ডিগ্রি।
২৮) দমদম: ১২.২ ডিগ্রি।
২৯) কলকাতা: ১২.৯ ডিগ্রি।
৩০) কাঁথি: ১২ ডিগ্রি।
৩১) বসিরহাট: ১১.৫ ডিগ্রি।
{{/usCountry}}৩১) বসিরহাট: ১১.৫ ডিগ্রি।
{{/usCountry}}৩২) সল্টলেক: ১৩.৫ ডিগ্রি।
৩৩) ক্যানিং: ১১ ডিগ্রি।
আরও শীত বাড়বে কোন কোন জেলায়?
তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) আরও এক থেকে দু'ডিগ্রির মতো পড়তে পারে। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আর উত্তরবঙ্গের (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ক্ষেত্রে পরবর্তী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে।