...
...
Next Story

SSC Class XI-XII Teachers Recruitment: পরের মাসেই SSC একাদশ-দ্বাদশের নিয়োগ শেষ হবে! শিক্ষকদের স্কুলে যোগ ভোটের আগেই

পরের মাসেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিধানসভা নির্বাচনের আগেই শিক্ষকরা স্কুলে যোগ দেবেন। কবে থেকে অফার লেটার দেওয়া শুরু হবে?

Published on: Jan 22, 2026, 06:59:18 IST
Advertisement

বুধবার সন্ধ্যায় এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষ সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রে খবর। অর্থাৎ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই স্কুলে যোগ দেবেন শিক্ষকরা। এসএসসি সূত্রে খবর, সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের ছুটির পরই আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে যোগ্য প্রার্থীদের অফার লেটার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপর হবে কাউন্সেলিং প্রক্রিয়া। এক আধিকারিকের কথায়, 'ফেব্রুয়ারির মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাই।'

দ্রুত নিয়োগ শেষ করতে চাইছে রাজ্য

পরের মাসেই এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ শেষ হবে, আশাবাদী রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পরের মাসেই এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ শেষ হবে, আশাবাদী রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

এমনিতে বুধবাার সন্ধ্যায় রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করেছে এসএসসি। আসল প্যানেল এবং ওয়েটিং লিস্ট ধরে সবমিলিয়ে ১৮,২২৭ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে ১২,৪৪৫টি শূন্যপদে। আর দ্রুত সেই শূন্যপদ পূরণ করে ফেলতে চাইছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত শূন্যপদ পূরণের উপরে জোর দেওয়া হচ্ছে। নজর দেওয়া হচ্ছে স্বচ্ছতার জন্য।

এসএসসি চাকরি বাতিল ও নয়া নিয়োগ প্রক্রিয়া

যে স্বচ্ছতার অভাবের জন্যই ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া (এসএসসি নবম-দশম শিক্ষক নিয়োগ, এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ) বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ‘চাল’ এবং ‘কাঁকর’ আলাদা না করা যাওয়ায় চাকরিচ্যুত হন প্রায় ২৬,০০০ জন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। পরীক্ষা নেওয়া হয় নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অবশ্য এখনও হয়নি।

এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ

২) এসএসসি নবম-দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এখন শুরু হয়নি। লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়ে গিয়েছে। কারা নথি যাচাইয়ের জন্য ডাক পেয়েছেন, সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে।

৩) এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার আবেদন পর্যায় শেষ হয়ে গিয়েছে। অপেক্ষা করা হচ্ছে লিখিত পরীক্ষার। সূত্রের খবর, আগামী ১ মার্চ এবং ৮ মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe