আগামী ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)। কিন্তু এখন সেটা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেইসঙ্গে পিছিয়ে যাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের প্রক্রিয়া। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটার ফলে ১৫০ জন নতুন করে আবেদন করেছেন। তাঁদের নথি যাচাই এবং ইন্টারভিউ নিয়ে ৭ জানুয়ারির মধ্যে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কমিশনের একটি অংশের তরফে দাবি করা হয়েছে যে ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা যাবে না। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।
আরও ১৫০ জনের ইন্টারভিউ ও ডেমো হবে

এমনিতে যখন নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এসএসসি, সেইসময় হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছিল যে ৭ জানুয়ারিই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যে একাদশ-দ্বাদশের প্রার্থীদের অধিকাংশ প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন মিটেও গিয়েছে। কিন্তু হাইকোর্টের একটি নির্দেশের কারণে সেই সময়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে এসএসসি সূত্রে খবর।
৭ জানুয়ারি পেরিয়ে যেতে পারে মেধাতালিকা প্রকাশ করতে
কমিশন সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রার্থীরা নিজেদের ক্যাটেগরি বা শ্রেণি আপডেট করতে পারেননি, তাঁদের বাড়তি সময় দিতে হবে। তাঁদের ২৪ ঘণ্টা দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট। সেইমতো ১৭ ডিসেম্বর রাত থেকে ক্যাটেগরি আপডেটের 'উইন্ডো' খুলেছিল কমিশন। আর তার ফলে আরও ১৫০ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। তাঁদের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশনের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন হবে। তারপর একেবারে মেধাতালিকা প্রকাশ করতে ৭ জানুয়ারি পেরিয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।
বিষয়টি নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা মেনে অনেক চাকরিপ্রার্থীর নথি ভেরিফিকেশন করতে হবে। নিতে হবে ইন্টারভিউ এবং ডেমো। আর সেইসব প্রক্রিয়া শেষ হলেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
নবম-দশমের ভেরিফিকেশনও পিছিয়ে যাবে?
{{/usCountry}}বিষয়টি নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা মেনে অনেক চাকরিপ্রার্থীর নথি ভেরিফিকেশন করতে হবে। নিতে হবে ইন্টারভিউ এবং ডেমো। আর সেইসব প্রক্রিয়া শেষ হলেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
নবম-দশমের ভেরিফিকেশনও পিছিয়ে যাবে?
{{/usCountry}}আর সেই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও নবম-দশমের প্রার্থীদের ভেরিফিকেশন শুরু হয়নি। ২৯ ডিসেম্বর থেকে সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটাও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।