SSC Class XI-XII Counselling Dates: দ্বিতীয় দফায় ১০ বিষয়ের কাউন্সেলিং হবে SSC একাদশ-দ্বাদশের, কবে কার পড়ল? রইল সূচি
দ্বিতীয় দফায় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল এসএসসি। বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে যে আগামী ২৪ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে।
দ্বিতীয় দফায় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল এসএসসি। বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে যে আগামী ২৪ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে। চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এই দফায় মোট ১০টি বিষয়ের চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে। সেগুলি হল - স্ট্যাটিস্টিকস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট ও হোম নার্সিং, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং অঙ্ক। অর্থাৎ সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৭টি বিষয়ের কাউন্সেলিং সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রথম দফায় সাতটি বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিং হয়ে গিয়েছে।
SSC একাদশ-দ্বাদশের দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের গুরুত্বপূর্ণ তথ্য
১) কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন লেটার প্রকাশিত হবে আগামী ২১ জানুয়ারি। প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াস ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
২) ২১ মার্চের মধ্যে কম্বাইনড মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হবে বলে এসএসসির তরফে জানানো হয়েছে।
৩) আজই প্রকাশ করা হবে ভ্যাকেন্সি লিস্ট।
কবে কোন বিষয়ের কাউন্সেলিং হবে?
বাকিদের কাউন্সেলিং কবে হবে?
এখন যা পরিস্থিতি, তাতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তৃতীয় দফা শেষ শুরু হবে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরে। কারণ ১৭ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং চলবে। তারপর আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। গণনা হবে আগামী ৪ মে। তারপর নয়া সরকারের শপথ মিটিয়ে তৃতীয় দফার কাউন্সেলিং শুরু করতে-করতে মে'র মাঝামাঝি হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
যদিও এসএসসির তরফে আপাতত জানানো হয়নি যে কবে বাকি বিষয়গুলির প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে। কমিশনের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, নির্ধারিত সময় পরবর্তী পর্যায়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানানো হবে। তবে আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের সূচি আজ প্রকাশিত হচ্ছে না বলে সূত্রের খবর। সূত্রের খবর, আগামিকাল সেই নোটিশ জারি করা হতে পারে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


