মিলল রাজ্য সরকারের সবুজ সংকেত। আর তার ফলে আজ সন্ধ্যাতেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করা হবে। আর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার দেবে কমিশন। সূত্রের খবর, চূড়ান্ত প্যানেলে যে প্রার্থীদের নাম থাকবে, আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাঁদের সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
SSC একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া

এমনিতে গত বছরের ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল। এক সপ্তাহ আগে নবম-দশম শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা হলেও একাদশ-দ্বাদশের ফলাফল আগে প্রকাশ করে দেয় এসএসসি। তারপর শুরু হয় ভেরিফিকেশন প্রক্রিয়া। ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। প্রাথমিকভাবে ঠিক ছিল যে ৭ জানুয়ারি প্রকাশ করা হবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে কয়েকজনের ইন্টারভিউ নেয় এসএসসি। তার ফলে পিছিয়ে যায় মেধাতালিকা প্রকাশের বিষয়টি। শেষপর্যন্ত আজ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে।
নবম-দশমের মেধাতালিকার কী হচ্ছে?
যদিও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হবে, তা এখনও অজানা। কারণ এখনও নবম-দশমের ভেরিফিকেশন বা ইন্টারভিউ শুরু হয়নি। আবার স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ১ মার্চ (রবিবার) হতে পারে গ্রুপ 'সি' নিয়োগের লিখিত পরীক্ষা। আর এক সপ্তাহের মাথায় আগামী ৮ মার্চ (রবিবার) গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। সেই সময়সীমা ধরে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কমিশনের তরফে কিছু জানানো হয়নি।'
SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ
এমনিতে প্রাথমিকভাবে এসএসসি নাকি চেয়েছিল যে ১ মার্চ এবং ১৫ মার্চ গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা নেওয়া হোক। সূত্রের খবর, কমিশন যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে বলা হয়েছিল যে দোলের আগে ১ মার্চ গ্রুপ ‘সি’ নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে যাক। আর সপ্তাহদুয়েক মতো হাতে রেখে এসএসসি গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হোক ১৫ মার্চ। যদিও বিধানসভা নির্বাচন প্রায় এসেই যাওয়ায় সেই পথে হাঁটতে চায়নি রাজ্য সরকার।
{{/usCountry}}এমনিতে প্রাথমিকভাবে এসএসসি নাকি চেয়েছিল যে ১ মার্চ এবং ১৫ মার্চ গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা নেওয়া হোক। সূত্রের খবর, কমিশন যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে বলা হয়েছিল যে দোলের আগে ১ মার্চ গ্রুপ ‘সি’ নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে যাক। আর সপ্তাহদুয়েক মতো হাতে রেখে এসএসসি গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হোক ১৫ মার্চ। যদিও বিধানসভা নির্বাচন প্রায় এসেই যাওয়ায় সেই পথে হাঁটতে চায়নি রাজ্য সরকার।
{{/usCountry}}