...
...
Next Story

SSC Class XI-XII Teacher Counselling Dates: ২৪ তারিখ থেকে শুরু SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিং, কবে কোন বিষয়ের? রইল তালিকা

এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করা হল। চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশের প্রায় এক মাস পরে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

Published on: Feb 17, 2026, 18:43:53 IST
Advertisement

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে আপাতত সব বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হয়নি। প্রথম দফায় সাতটি বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। এসএসসির সূচি অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি (পরের সপ্তাহের মঙ্গলবার) থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। দুটি অর্ধে হবে সেই প্রক্রিয়া। প্রথমার্ধের কাউন্সেলিং শুরু হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে। দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে কাউন্সেলিং শুরু হবে। একইদিনে একই সময় তিনটি বিষয়ের পর্যন্ত কাউন্সেলিং রাখা হয়েছে। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। সেইসঙ্গে কাউন্সেলিংয়ের সিকোয়েন্সও পরবর্তীতে প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

কবে শূন্যপদের তালিকা প্রকাশিত হবে?

এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

তবে এখনও ক্যাটেগরি-ভিত্তিক স্কুলের শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়নি। এসএসসির তরফে জানানো হয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় কোন কোন বিষয়ের কাউন্সেলিং হবে, কতদিনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হবে, তা অবশ্য এসএসসির তরফে জানানো হয়নি। কমিশনের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, পরবর্তীতে অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে।

কাউন্সেলিংয়ের সূচি

১) অ্যানথ্রোপলজি: ২৪ ফেব্রুয়ারি, সকাল ১০ টা ৩০ মিনিট, বাংলা মিডিয়াম।

২) হোম সায়েন্স: ২৪ ফেব্রুয়ারি, সকাল ১০ টা ৩০ মিনিট, বাংলা মিডিয়াম।

৩) মিউজিক: ২৪ ফেব্রুয়ারি, সকাল ১০ টা ৩০ মিনিট, বাংলা মিডিয়াম।

৪) সাঁওতালি: ২৪ ফেব্রুয়ারি, দুপুর ২ টো, সাঁওতালি মিডিয়াম।

৫) সাঁওতালি: ২৪ ফেব্রুয়ারি, দুপুর ২ টো, বাংলা মিডিয়াম।

৬) অ্যাগ্রোনমি: ২৫ ফেব্রুয়ারি, দুপুর ২ টো, বাংলা মিডিয়াম।

৭) অ্যাকাউন্টেন্সি: ২৫ ফেব্রুয়ারি, সকাল ১০ টা ৩০ মিনিট, বাংলা মিডিয়াম।

৯) অ্যাকাউন্টেন্সি: ২৫ ফেব্রুয়ারি, দুপুর ২ টো, উর্দু মিডিয়াম।

১০) ফিজিক্যাল এডুকেশন: ২৫ ফেব্রুয়ারি, দুপুর ২ টো, বাংলা মিডিয়াম।

এমনিতে ভেরিফিকেশনের ক্ষেত্রে আগে ডাকা হয়েছিল বাংলা, ইংরেজির মতো বিষয়ের। সেই বিষয়গুলির কাউন্সেলিং প্রক্রিয়ার ব্যাপারে এখনও কিছু জানানো না হলেও নিয়োগ প্রক্রিয়ার ‘চাকা’ যে গড়িয়েছে ফের, তাতেই স্বস্তি প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। কারণ গত ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশের পর থেকে এসএসসি কার্যত মৌনব্রতে চলে গিয়েছিল। শেষপর্যন্ত গাড়ির চাকা গড়াল!

SSC-র কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়

১) ২৪ ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় কাউন্সেলিং শুরু।

২) সংশ্লিষ্ট প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।

৩) কাউন্সেলিং সিকোয়েন্স পরবর্তীতে প্রকাশিত হবে।

৪) ২০ ফেব্রুয়ারি প্রকাশিত হবে শূন্যপদের বিস্তারিত তালিকা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe