...
...
Next Story

SSC Class XII-XII Teachers Counselling: SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বিজ্ঞপ্তি কবে? এই মার্চেই সিলমোহর পড়বে চাকরিতে!

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়ে যাবে মার্চেই। ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হয়েছিল। তবে সেটা হচ্ছে না। কবে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে?

Published on: Feb 15, 2026, 15:23:29 IST
Advertisement

ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বছরের ক্ষুদ্রতম মাসের অর্ধেকের বেশি দিন কেটে গেলেও এখনও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়াই শুরু হয়নি। প্রকাশিত হয়নি স্কুলভিত্তিক শূন্যপদের তালিকাও। সেই পরিস্থিতিতে চূড়ান্ত মেধাতালিকা তথা প্যানেলে ঠাঁই পাওয়া প্রার্থীদের মধ্যে কিছুটা হলেও বিরক্তি তৈরি হয়েছে। তবে সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। তারপর কাউন্সেলিং শুরু করে দেবে এসএসসি। আর সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

এতদিন অপেক্ষা করার কথা ছিল SSC প্রার্থীদের

এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়ে যাবে মার্চেই, আশা করা হচ্ছে এমনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়ে যাবে মার্চেই, আশা করা হচ্ছে এমনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

অবশ্য নিয়োগের জন্য এতদিন প্রার্থীদের অপেক্ষা করতে হবে না বলেই প্রাথমিকভাবে একটি মহলের তরফে দাবি করা হয়েছিল। মেধাতালিকা প্রকাশের পরে সরকারিভাবে কাউন্সেলিং বা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সরকারিভাবে এসএসসি কিছু না বললেও ওই মহলের তরফে দাবি করা হয়েছিল যে ২১ জানুয়ারি চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরে নয়া বছরের প্রথম মাস থেকেই কাউন্সেলিংয়ের চিঠি পেতে শুরু করবেন যোগ্য প্রার্থীরা। কিন্তু সেটা হয়নি।

৫০০টি শূন্যপদ নিয়ে কিছুটা জট একাদশ-দ্বাদশ নিয়োগে

সূত্রের খবর, শূন্যপদের তালিকা ঝাড়াই-বাছাইয়ের কাজের জন্য কিছুটা সময় লেগে গিয়েছে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের কাছে গিয়েছিল শূন্যপদের তালিকা। যে তালিকা ভালোভাবে খুঁটিয়ে দেখে শিক্ষা দফতর। তারপর চলতি মাসের গোড়ার দিকে সেই তালিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশনও একপ্রস্থ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম বর্তমানের প্রতিবেদনে জানানো হয়েছে, ১২,৪৪৫টি শূন্যপদের মধ্যে ৫০০টির ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। সেই জট কাটিয়ে চলতি মাসের মধ্যেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।

কাউন্সেলিং, সুপারিশপত্র ও নিয়োগ- কীভাবে হবে SSC নিয়োগ?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe