এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষার ঘোষণা করা হল। ক্লার্ক পরীক্ষা হওয়ার আটদিনের মাথায় হবে গ্রুপ ‘ডি’ নিয়োগের পরীক্ষা। স্কুলশিক্ষা দফতরের সবুজ সংকেত পাওয়ার পরে বৃহস্পতিবার সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, আগামী ১ মার্চ (রবিবার) ক্লার্ক নিয়োগের পরীক্ষা হবে। বেলা ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। মিলবে ১ ঘণ্টা ৫০ মিনিট। আর গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ৮ মার্চ (রবিবার)। সেই পরীক্ষাও শুরু হবে বেলা ১২ টা থেকে। তবে পরীক্ষা হবে ৮০ মিনিটের (১ ঘণ্টা ২০ মিনিট)।

SSC একাদশ-দ্বাদশের নিয়োগের কাউন্সেলিং কবে হবে?
আর এসএসসির তরফে যখন গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল, তখন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ২১ জানুয়ারি এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়েছে। তারপর একটি মহল থেকে দাবি করা হচ্ছিল যে জানুয়ারির শেষ থেকে কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কিন্তু এখন সূত্রের যা খবর, তাতে কাউন্সেলিং শুরু হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ বা মাঝামাঝি সময় হয়ে যাবে।
একাদশ-দ্বাদশের শূন্যপদের তালিক যাচাই ও জট
শিক্ষা দফতর সূত্রে খবর, একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের যে ১২,৪৪৫টি শূন্যপদ আছে, তা নিয়ে খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। যাচাই করে দেখা হচ্ছে বিষয় ও শ্রেণিভিত্তিক শূন্যপদ। তারপর সেই তালিকা এসএসসির কাছে পাঠানো হবে। যাতে কোনওরকম ভুল না হয়, সেজন্য কিছুটা সময় লাগছে। আর এসএসসির কাছে সেই তালিকা যাওয়ার পুরোটা ভালো করে খতিয়ে দেখতে আরও কিছুটা সময় লাগবে। কোথাও কোনও ভুল হলে তা সংশোধনের জন্য পাঠানো হবে। সবমিলিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরুর সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
SSC নবম-দশম শ্রেণির নিয়োগের কী হবে?
আর নবম-দশমের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে তো আরও বেশি সময় লাগবে। সূত্রের খবর, মার্চের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করে সুপারিশপত্র পাঠানোর যে পরিকল্পনা ছিল, সেটাও সম্ভবত পূরণ করতে পারবে না এসএসসি। কারণ নবম-দশম শ্রেণির নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এখনও নথি যাচাইয়ের কাজই শুরু করা যায়নি। নথি যাচাই করতে সময় লাগবে কিছুটা। তারপর ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন হবে। তারপর মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে সুপারিশপত্র দেওয়ার বিষয়টি এপ্রিলের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
{{/usCountry}}আর নবম-দশমের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে তো আরও বেশি সময় লাগবে। সূত্রের খবর, মার্চের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করে সুপারিশপত্র পাঠানোর যে পরিকল্পনা ছিল, সেটাও সম্ভবত পূরণ করতে পারবে না এসএসসি। কারণ নবম-দশম শ্রেণির নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এখনও নথি যাচাইয়ের কাজই শুরু করা যায়নি। নথি যাচাই করতে সময় লাগবে কিছুটা। তারপর ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন হবে। তারপর মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে সুপারিশপত্র দেওয়ার বিষয়টি এপ্রিলের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
{{/usCountry}}