...
...
Next Story

SSC Group C and Group D Recruitment: ভোটের আগেই SSC গ্রুপ 'সি' ও ‘ডি’ নিয়োগের পরীক্ষা! কবে হতে পারে? সামনে ২ তারিখ

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা হতে পারে বিধানসভা নির্বাচনের আগেই। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পরে নতুন করে যে পরীক্ষা হচ্ছে, তাতে সবথেকে পিছিয়ে এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগ প্রক্রিয়াই।

Published on: Jan 21, 2026, 08:59:38 IST
Advertisement

বিধানসভা নির্বাচনের আগেই এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা হতে পারে। পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ১ মার্চ (রবিবার) হতে পারে গ্রুপ 'সি' নিয়োগের লিখিত পরীক্ষা। আর এক সপ্তাহের মাথায় আগামী ৮ মার্চ (রবিবার) গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। সেই সময়সীমা ধরে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কমিশনের তরফে কিছু জানানো হয়নি।

কবে কবে পরীক্ষা হবে? প্রস্তাব দেয় কমিশন

মার্চের প্রথম দুই রবিবার এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
মার্চের প্রথম দুই রবিবার এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

এমনিতে প্রাথমিকভাবে এসএসসি নাকি চেয়েছিল যে ১ মার্চ এবং ১৫ মার্চ গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের পরীক্ষা নেওয়া হোক। সূত্রের খবর, কমিশন যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে বলা হয়েছিল যে দোলের আগে ১ মার্চ গ্রুপ ‘সি’ নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে যাক। আর সপ্তাহদুয়েক মতো হাতে রেখে এসএসসি গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হোক ১৫ মার্চ। যদিও বিধানসভা নির্বাচন প্রায় এসেই যাওয়ায় সেই পথে হাঁটতে চায়নি রাজ্য সরকার।

১৫ মার্চ পরীক্ষা হলে কী কী সমস্যা হতে পারে?

সূত্রের খবর, রাজ্য সরকারের শীর্ষস্তর থেকে বার্তা দেওয়া হয় যে ১৫ মার্চ পরীক্ষা নেওয়া হলে সমস্যা হতে পারে। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও সেইসময় চূড়ান্ত প্রস্তুতি চলবে। পরীক্ষার জন্য যে স্কুল বা কলেজের প্রয়োজন হবে, তা নাও পাওয়া যেতে পারে। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে মার্চের প্রথম দুটি রবিবারের মধ্যেই এসএসসি গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগের লিখিত পরীক্ষা শেষ করে ফেলার বার্তা দিয়েছে রাজ্য সরকারের শীর্ষ মহল।

এসএসসি নিয়োগে ‘লাস্ট’ এসএসসি গ্রুপ সি ও ডি প্রক্রিয়া

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe