...
...
Next Story

SSC OMR mismatch candidate list: ২,১০৩ জনের নামের জোড়া তালিকা প্রকাশ SSC-র, কাদের কাদের নাম আছে? রইল পুরোটা

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশমের শিক্ষক, একাদশ-দ্বাদশের শিক্ষক, গ্রুপ ডি ও গ্রুপ ডি পদে নয়া নিয়োগ প্রক্রিয়া চলছে। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবথেকে এগিয়ে আছে। নবম-দশমের এখনও ভেরিফিকেশন শুরু হয়নি। তারইমধ্যে ২,১০৩ জনের নাম তালিকা প্রকাশিত হল।

Published on: Jan 14, 2026, 18:55:14 IST
Advertisement

নয়া নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই ২,১০৩ জনের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বুধবার সন্ধ্যায় দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে দাবি করা হয়েছে, প্রথম তালিকায় সেইসব প্রার্থীরা আছেন, যাঁদের নাম সিবিআইয়ের 'ওএমআর মিসম্যাচ'-র আওতায় ছিল। কিন্তু ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরির জন্য তাঁদের নাম সুপারিশ করা হয়নি। আর দ্বিতীয় তালিকায় আছে শিক্ষাকর্মীদের নাম। কমিশনের তরফে দাবি করা হয়েছে, ২০১৬ সালের নিয়োগ মামলায় সিবিআইয়ের 'ওএমআর মিসম্যাচ'-র তালিকায় ওই প্রার্থীদের নাম আছে, যাঁদের চাকরির জন্য সুপারিশ করা হয়নি।

এসএসসি মামলায় ২,১০৩ জনের নামের তালিকা প্রকাশ করা হল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
এসএসসি মামলায় ২,১০৩ জনের নামের তালিকা প্রকাশ করা হল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

২০১৬ সালের শিক্ষক নিয়োগ নিয়ে আজ যে তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে মোট ২৫০ জনের নাম আছে। তাঁদের কী বিষয় ছিল, অভিভাবকের নাম, জন্মতারিখ, রোল নম্বর এবং কোন স্তরের ক্লাসের জন্য আবেদন করেছিলেন, সেই সংক্রান্ত তথ্য দিয়েছে কমিশন। আর শিক্ষাকর্মীদের তালিকায় ১,৮৫৩ জনের নাম আছে। সেক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কারা ক্লার্ক নাকি গ্রুপ ‘ডি’ পদে আবেদন করেছিলেন, সেটাও উল্লেখ করে দিয়েছে এসএসসি।

সহকারী শিক্ষক পদের প্রার্থীদের নামের তালিকা

গ্রুপ সি ও ডি পদের প্রার্থীদের নামের তালিকা

ওএমআর মিসম্যাচের বিষয়টা কী?

এমনিতে ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় যে দাগি প্রার্থীদের (দাগি অযোগ্য প্রার্থী) চিহ্নিত করা গিয়েছিল, তাঁদের ক্ষেত্রে তিনটি উপায়ে (ওএমআর শিটে কারচুপি, র‍্যাঙ্কজাম্প এবং প্যানেলে না থেকেও নিয়োগ) জালিয়াতির কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে উঠে এসেছিল, সিবিআইয়ের দেওয়া তথ্যের নিরিখে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৯৫২ জনের ওএমআর মিসম্যাচের ঘটনা ঘটেছিল। তাঁদের মধ্যে চাকরি পেয়েছিলেন ৮০৮ জন। আর ১৪৪ জন চাকরি পাননি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe