SSC Recruitment Latest Update: ‘আপনারা শুনলে খুশি হবেন….’, SSC নিয়োগ নিয়ে বড় খবর শুভেন্দুর, আপডেট OBC নিয়েও

SSC Recruitment Latest Update: ওবিসি মামলা থেকে সরে আসছে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে স্কুল সার্ভিস কমিশন-সহ অন্যান্য নিয়োগ নিয়েও মুখ খুললেন তিনি। কী কী বললেন মুখ্যমন্ত্রী?

Published on: Jul 13, 2026, 20:32:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

SSC Recruitment Latest Update: নিয়োগের কী হচ্ছে? প্রাথমিকের নিয়োগের কী হবে? এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) দ্বিতীয় এসএলএসটিতে কবে গতি আসবে? রাজ্যে পালা পরিবর্তনের পরে সেইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বিশেষত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়াকে একদম লাটে তুলে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী সরকারকে নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অনেক আশা আছে। কিন্তু প্রাথমিক, এসএসসির মতো নিয়োগ প্রক্রিয়া এখনও সেভাবে গতি পায়নি। তা নিয়ে কিছুটা হতাশা তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী।

ওবিসি মামলা থেকে সরে আসছে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ওবিসি মামলা থেকে সরে আসছে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

‘এই জটটা আগের সরকার পাকিয়েছিল….’, অভিযোগ শুভেন্দুর

সোমবার বিকাশ ভবনে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ-সহ কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে সোশ্যাল মিডিয়ায় (বলছে যে) কবে রিক্রুটমেন্ট হবে। কবে কী হবে, সেটা নিয়ে বলছেন। আপনাদের মনে রাখতে হবে, এই জটটা আগের সরকার পাকিয়েছিল ওবিসিকে কেন্দ্র করে।’

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

ওবিসি মামলা থেকে সরে যাচ্ছে রাজ্য

পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভায় আইন নিয়ে এসে ওবিসির বিষয়টি সংশোধন করা হয়েছে। তবে তাতেই শুধু হবে না। কারণ মমতা সরকার সুপ্রিম কোর্টেও লড়ছিল বিষয়টি নিয়ে। গ্রীষ্মকালীন ছুটির পরে সুপ্রিম কোর্ট খোলার পরে ইতিমধ্যে ওবিসি মামলা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার সেই মামলা থেকে সরে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

SSC নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী

তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী, কোনও রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন না। দুষ্মন্ত নারিওয়ালার মতো মুখ্যসচিব র‍্যাঙ্কের অফিসারকে আমরা এসএসসির চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে তিনি আজ চার্জও নিয়ে নিয়েছেন। স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে, এসসি-এসটি-আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী-বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নিয়ে সংরক্ষণের রোস্টার (১০০ পয়েন্ট রোস্টার) মেনে কাজ করা হবে।’

আরও পড়ুন: Khardah-Baghbazar-Paikpara Bus Route: খড়দায় নয়া বাস! ফিরল পুরনো ২টি রুটও, লাভ হাওড়া-পাইকপাড়া-বালিগঞ্জ-পার্ক সার্কাসের

আর মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। অনেকেই আশা করছেন যে এসএসসির চেয়ারম্যান হিসেবে যেহেতু আজই যেহেতু দায়িত্বভার গ্রহণ করেছেন বর্ষীয়ান আমলা, তাই সপ্তাহদেড়েকের মধ্যেই দ্বিতীয় এসএলএসটি নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। একইভাবে গতি আসতে পারে প্রাথমিক নিয়োগে। ইতিমধ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More