...
...
Next Story

SSC প্রকাশ করল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত লিস্ট, শূন্যপদ কত?

লিস্টে নাম রয়েছে অনুত্তীর্ণদেরও।

Updated on: Jan 21, 2026, 21:35:01 IST
By
Prefer HTon Google
Advertisement

বুধের সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র তরফে প্রকাশিত হল, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। ১২,৪৪৫ শূন্যপদের জন্য এই প্যানেল প্রকাশ করা হয়েছে। চাকরির সুপারিশ পত্র পাবেন এবং আপাতত অপেক্ষায় আছেন, এমন প্রার্থীর সংখ্যা প্রায় ১৮০০০।

এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছে। (ছবিটি প্রতীকী)
এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছে। (ছবিটি প্রতীকী)

লিস্টে নাম রয়েছে অনুত্তীর্ণদের। রয়েছে ইন্টারভিউয়ে কারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের নাম, এছাড়াও অপেক্ষায় থাকা প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে তালিকায়। জানা যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকেই প্রার্থীদের হাতে সুপারিশ পত্র তুলে দেবে এসএসসি। চলতি মাসেই এই প্রক্রিয়ার শুরু করতে উদ্যোগ নিচ্ছে এসএসসি। ২৭ জানুয়ারি থেকে যাতে কাউন্সেলিং শুরু করা যায়, সেই উদ্যোগ রয়েছে।

এদিকে, এসএসসির পূর্ব ঘোষণামতো, সরস্বতী পুজোর আগেই এই চূড়ান্ত প্যানেল ঘোষিত হয়েছে। আগমী ২৩ জানুয়ারি রয়েছে সরস্বতী পুজো। সেদিনের আগে, এই চূড়ান্ত প্যানেল ঘোষিত হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই শেষ হয়েছে গত ৪ ডিসেম্বর ২০২৫। সে সময়ই ৩৫টি বিষয় নথি যাচাই করা হয় প্রার্থীদের। সেখানে প্রায় ২০ হাজারের বেশি প্রার্থীরা ডাক পেয়েছিলেন। এর আগে এসএসসি স্বীকার করে নেয় যে, তথ্যগত ভুল থাকা সত্ত্বেও কিছু প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। কিছু দাগী প্রার্থীও ইন্টারভিউ দিয়েছে বলে জানিয়েছে এসএসসি। তবে তাঁদের নাম বাদ গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe