...
...
Next Story

স্বাস্থ্য শিবিরের আয়োজন সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের

রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কলকাতার রাঘবপুর ক্যাম্পাসে মেগা স্বাস্থ্যশিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন।

Published on: Jan 21, 2026, 21:45:43 IST
Advertisement

রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কলকাতার রাঘবপুর ক্যাম্পাসে মেগা স্বাস্থ্যশিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এই শিবিরের মাধ্যমে রাঘবপুর এবং পার্শ্ববর্তী বাকেশ্বর, মাগুরখালি, শালপুকুর, দেবীপুর, গোষ্ঠমঠ ও পাইখলা গ্রামের ১,১০০-র বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবার ঘাটতি পূরণের লক্ষ্যে সুবিধাভোগীরা চোখ, ইএনটি (নাক-কান-গলা), শিশু বিভাগ, জেনারেল মেডিসিন এবং ডেন্টাল কেয়ার বা দন্ত চিকিৎসার ক্ষেত্রে বিনামূল্যে পরামর্শ এবং রোগ নির্ণয়ের পরিষেবা পেয়েছেন।

সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের স্বাস্থ্যশিবির।
সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের স্বাস্থ্যশিবির।

সেই স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের (অটোনমাস) অধ্যক্ষ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি রেভারেন্ড ফাদার ডমিনিক সেভিও, পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল। এছাড়াও সরকারের পদস্থ আধিকারিক, চিকিৎসা পেশাজীবী, শিক্ষক-শিক্ষিকারা, স্বেচ্ছাসেবক এবং প্রাক্তনীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আর সেই শিবির নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের (অটোনমাস) অধ্যক্ষ বলেন, ‘প্রকৃত শিক্ষার সার্থকতা নিহিত আছে মানবতার সেবায়। এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আমরা সেই সমস্ত মানুষের প্রতি সমবেদনা, মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যাঁদের যত্নের সবচেয়ে বেশি প্রয়োজন।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe