...
...
Next Story

West Bengal Ration: পুজোর উপহার! ‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা খাদ্যমন্ত্রীর, ৫০% ছাড়ে মিলবে রেশন সামগ্রী

West Bengal Ration: খাদ্যমন্ত্রী বলেন, 'অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

Published on: Oct 3, 2026, 13:36:07 IST
Advertisement

West Bengal Ration: রাজ্যবাসীকে পুজোর উপহার হিসেবে বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। উৎসবের মরশুমে এবার নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী বাজারদরের তুলনায় অর্ধেক দামে কেনার সুযোগ পাবেন রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা খাদ্যমন্ত্রীর, ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা খাদ্যমন্ত্রীর, ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী

নতুন ব্যবস্থায় প্রতিটি রেশন কার্ডধারী পরিবার ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি পাওয়ার সুযোগ পাবে। তবে কোনও টাকা ছাড়াই নয়, এই তিনটি সামগ্রী এবার মিলবে ৫০ শতাংশ ছাড়ে। অর্থাৎ বাজারে যে দামে এই পণ্যগুলি বিক্রি হয়, তার অর্ধেক মূল্যেই রেশন ব্যবস্থার মাধ্যমে সেগুলি কেনা যাবে। রাজ্যে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ায় বিপুল সংখ্যক মানুষ এর আওতায় আসবেন। এই সুবিধা কি শুধুই দুর্গাপুজোকেন্দ্রিক, নাকি অন্য ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের তরফে সেই প্রশ্নও করা হয়। খাদ্যমন্ত্রী স্পষ্ট জানান, 'আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।'

ফলে চলতি উৎসব মরসুমে রেশন ব্যবস্থার মাধ্যমে চিনি, ময়দা ও সুজি কেনার ক্ষেত্রে নির্ধারিত সুবিধা পাবেন যোগ্য রেশন কার্ডধারীরা। সরকারের ঘোষণার মূল লক্ষ্যই হল উৎসবের সময়ে প্রয়োজনীয় কয়েকটি খাদ্যসামগ্রী তুলনামূলক কম দামে পরিবারের হাতে পৌঁছে দেওয়া।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks