...
...
Next Story

ভোটের গাড়ি দিলেই মিলবে বাড়তি টাকা! সব ভাড়ায় ১০% বৃদ্ধি রাজ্য সরকারের

প্রতিবার নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে।

Published on: Mar 25, 2026, 13:52:44 IST
Advertisement

দোরগোড়ায় বঙ্গ বিধানসভা নির্বাচন। আর এই হাই-ভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করে রীতিমত উঠে পড়ে লেগেছে সকল রাজনীতিবিদরা। প্রচারকাজে যাতে কোনও ত্রুটি রাখতে চাইছে না কেউই। তাইতো প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

গাড়ি ভাড়া নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

ভোটের গাড়ি দিলেই মিলবে বাড়তি টাকা!
ভোটের গাড়ি দিলেই মিলবে বাড়তি টাকা!

প্রতিবার নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে বাস, মিনিবাস, ক্যাব-সহ সব ধরনের গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে ভাড়ার হার ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি অর্থ দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আর সেখানেই ছোট গাড়ি, বড় বাস, মিনিবাস, ট্রাক, এমনকি জলপথে ব্যবহৃত লঞ্চ বা ভেসেল-সব ক্ষেত্রেই ভাড়ার হার সংশোধন করা হয়েছে। জানা গিয়েছে, বাসের ক্ষেত্রে জ্বালানি ছাড়া দৈনিক ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা, মিনিবাসের ক্ষেত্রে ২০৯০ টাকা থেকে বাড়িয়ে ২৩০০ টাকা করার কথা জানিয়েছে রাজ্য। বাতানুকূল নয় এমন গাড়ি, যাতে সাত জন পর্যন্ত যাতায়াত করতে পারেন, তার ভাড়া ৮৯০ টাকা থেকে বাড়িয়ে ৯৮০ টাকা হয়েছে। বাতানুকূল গাড়ির ক্ষেত্রে এই ভাড়া ১২৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা করা হয়েছে। বাস, মিনিবাস, ছোট গাড়ি ছাড়াও ভোটের প্রয়োজনে অন্য যত ধরনের গাড়ি ভাড়া নেওয়া হয়, সেগুলিরও ভাড়ার হারও জানানো হয়েছে।

নির্বাচনের কাজে ভাড়া করা বাস এবং ক্যাব নিয়ে সমস্যার মধ্যেই সোমবার শহরের পাঁচটি অ্যাপ-ক্যাব এবং চালক সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। ওই বৈঠকে ট্র্যাফিকের কর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অ্যাপ-ক্যাবের ভাড়ার হার নির্দিষ্ট করার দাবি জানান ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। যাত্রী টানতে গিয়ে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি ইচ্ছে মতো ভাড়ার হার কমানোর ফলে চালকেরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে, কিলোমিটার পিছু ভাড়ার হার নির্দিষ্ট করার দাবি জানান ইন্দ্রনীল। বৈঠকে এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সি সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব সরকারি ‘যাত্রী সাথী’ অ্যাপের গুরুত্ব বাড়ানোর দাবি জানান। অ্যাপ-ক্যাব সংস্থাগুলির কাজে স্বচ্ছতা আনার দাবিও জানান তিনি। পরিবহণ দফতরের পক্ষ থেকে ওই সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks