কলকাতা পুরভোট নিয়ে আইনি লড়াই এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবারই এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। ফলে কলকাতা পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একদিকে আদালতের নির্দেশে ভোটের বিজ্ঞপ্তি জারির উপর স্থগিতাদেশ, অন্যদিকে দ্রুত নির্বাচন করানোর দাবিতে রাজ্যের আইনি পদক্ষেপ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় নতুন সরকার। বর্তমানে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪। সেই সংখ্যা বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই পুনর্বিন্যাস নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই ওয়ার্ডের সীমানা ও সংখ্যা বদলানো হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।
গত ৬ নভেম্বর সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ, আগে ওয়ার্ড বিন্যাস নিয়ে আইনি জট কাটাতে হবে। তারপরই নির্বাচনের পথে এগোনো যাবে। হাই কোর্টের এই নির্দেশের ফলে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
দ্রুত ভোট করাতে চাইছে সরকার
প্রশাসনের তরফে দ্রুত পুরভোট করানোর প্রস্তুতি চলছিল। নভেম্বরের শেষ দিকে কলকাতায় নির্বাচন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই পরিকল্পনায় ধাক্কা লাগে। রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। কয়েকটি পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে প্রশাসকদের মাধ্যমে কাজ চালানো হচ্ছে। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা ও স্থানীয় প্রশাসনিক কাজকর্মে সমস্যা হচ্ছে বলে মনে করছে সরকার।
{{/usCountry}}প্রশাসনের তরফে দ্রুত পুরভোট করানোর প্রস্তুতি চলছিল। নভেম্বরের শেষ দিকে কলকাতায় নির্বাচন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই পরিকল্পনায় ধাক্কা লাগে। রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। কয়েকটি পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে প্রশাসকদের মাধ্যমে কাজ চালানো হচ্ছে। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা ও স্থানীয় প্রশাসনিক কাজকর্মে সমস্যা হচ্ছে বলে মনে করছে সরকার।
{{/usCountry}}এই পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছে। এবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, তার উপরই অনেক কিছু নির্ভর করছে।
কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই বিকল্প প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ও হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে তাঁরা কাজ শুরু করবেন। তবে এই কো-অর্ডিনেটর কারা হবেন, তা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিজেপির লোকজনকেই এই দায়িত্ব দেওয়া হবে।
শুধু কলকাতা নয়, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও নতুন করে আইনি জট তৈরি হয়েছে। শুক্রবারই এই বিষয়ে কলকাতা হাই কোর্টে পৃথক মামলা দায়ের হয়েছে। ফলে দুই শহরের পুরভোটের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সব মিলিয়ে পুরভোটের ভাগ্য এখন আদালতের হাতে। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করে কি না, আগামী সপ্তাহে তার উত্তর মিলতে পারে। তত দিন পর্যন্ত ভোটের দিনক্ষণ নিয়ে অপেক্ষা করতে হবে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে।