...
...
Next Story

State Table Tennis Championship 2026: প্রথম দিনেই দাপট উত্তর ২৪ পরগনা ও কলকাতার, রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু

State Table Tennis Championship 2026: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল অষ্টম রাজ্য ও আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা, কলকাতার দাপট দেখা গিয়েছে।

Published on: Nov 24, 2026, 18:40:57 IST
Advertisement

State Table Tennis Championship 2026: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল অষ্টম রাজ্য ও আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের মোট ২২টি জেলার প্রতিযোগীরা গ্রুপ লিগের ম্যাচে অংশগ্রহণ করেন। সিনিয়র বিভাগের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক বিভাগেও খেলোয়াড়রা এদিন কোর্টে নামেন।

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু কলকাতায়।
রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু কলকাতায়।

টুর্নামেন্টের শুরুতেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে রাজ্যের শক্তিশালী জেলা দলগুলি। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হুগলি, হাওড়া এবং শিলিগুড়ির প্যাডলাররা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে নিজ-নিজ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি রাজ্যের উদীয়মান ও তরুণ টেবিল টেনিস খেলোয়াড়দের জন্য এই মঞ্চ নিজেদের প্রতিভা মেলে ধরার এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।

আরও পড়ুন: Sooryavanshi in Asia Cup Rising Stars: ১৪.২ ওভারে ২৫৪ রান ভারতের, বৈভব একাই ৫৩ বলে করলেন ২০৪ রান, বিশ্বরেকর্ডের ফুলঝুরি

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী এবং বিজেপি স্পোর্টস সেলের আহ্বায়ক দীপঙ্কর মোদক।

আট বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো ঐতিহ্যবাহী ভেন্যুতে রাজ্যস্তরের এই প্রতিযোগিতা ফিরে আসায় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও যথেষ্ট উদ্দীপনা দেখা গিয়েছে। প্রথম দিনের সফল সূচনার পর আগামী কয়েকদিন ধরে বিভিন্ন বিভাগে সেরা হওয়ার লড়াই আরও জমে উঠবে বলেই আশা করছেন আয়োজক ও ক্রীড়া বিশেষজ্ঞরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks