...
...
Next Story

Vande Bharat Sleeper Stone Pelting Chance: বন্দে ভারত স্লিপারে পাথর ছোড়ার ছক মালদা-মুর্শিদাবাদে; আটকান আগে,চিঠি পুলিশকে

মালদা এবং মুর্শিদাবাদে বন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর ছোড়া হতে পারে, পুলিশকে চিঠি দিল আরপিএফ। যে বন্দে ভারত স্লিপার ট্রেনকে ইতিমধ্যে মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published on: Jan 17, 2026, 13:50:39 IST
Advertisement

মালদা এবং মুর্শিদাবাদে বন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর ছোড়া হতে পারে - এমনই আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি দিল পূর্ব রেলের মালদা ডিভিশনের আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)। পুলিশকে দেওয়া চিঠিতে আরপিএফের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে সমাজবিরোধীরা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার চেষ্টা করতে পারে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখাতে পারে। কোন কোন স্টেশন ছাড়লে পাথর ছোড়া হতে পারে, সেটাও চিঠিতে জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে বাড়তি বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছে রেল।

কোন কোন স্টেশন ছাড়লে পাথর ছোড়া হতে পারে?

মালদা এবং মুর্শিদাবাদে বন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর ছোড়া হতে পারে, পুলিশকে চিঠি দিল আরপিএফ। (বাঁ-দিকের ছবি সৌজন্যে ইউটিউব Narendra Modi এবং এএনআই ফাইল)
মালদা এবং মুর্শিদাবাদে বন্দে ভারত স্লিপার ট্রেনে পাথর ছোড়া হতে পারে, পুলিশকে চিঠি দিল আরপিএফ। (বাঁ-দিকের ছবি সৌজন্যে ইউটিউব Narendra Modi এবং এএনআই ফাইল)

আরপিএফের তরফে জানানো হয়েছে, মালদা, জামিরঘাটা, চামাগ্রাম, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুরের মতো স্টেশন ছাড়লে বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হতে পারে। যে বন্দে ভারত স্লিপার ট্রেনকে ইতিমধ্যে মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন মালদা টাউন, নিউ জলপাইগুড়ি হয়ে হাওড়া এবং কামাখ্যার মধ্যে চলাচল করবে।

বেলডাঙায় তাণ্ডব, চলছে ভাঙচুর

আর সেই মেগা উদ্বোধনের দিন মুর্শিদাবাদের বেলডাঙা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবারের মতোই শনিবারও অশান্তি ছড়িয়েছে। শুক্রবার ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ নামে এক ফেরিওয়ালার মৃত্যু ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আর শনিবার বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে বেলডাঙায় তাণ্ডব চালানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে বেলডাঙা স্টেশ সংলগ্ন রেলগেটে। রেলের সিগন্যালও ভেঙে ফেলা হয়েছে। তার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা।

সকাল পেরিয়ে দুপুর হতে বেলডাঙায় কিছুটা সক্রিয় পুলিশ

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe