...
...
Next Story

West Bengal Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি! কিছুক্ষণের মধ্যেই কাঁপবে দক্ষিণবঙ্গ, কোন কোন জেলায় সতর্কতা?

West Bengal Weather Update: মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র এলাকাতেও সতর্কতা জারি রয়েছে।

Published on: Apr 30, 2026 12:29 PM IST
Advertisement

West Bengal Weather Update: বুধবার সন্ধে থেকেই মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই দুই হাত খুলে বৃষ্টি দিয়েছে প্রকৃতি। যার ফলে ভোটের উত্তাপ যেমন কমল, ঠিক তেমনই ঠান্ডা হল পরিবেশ। কেটে গিয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মাস শেষ হতে না হতেই আবারও আবহাওয়ার মেগা খেলা শুরু। আজ, বৃহস্পতিবার থেকে ফের একবার কলকাতা-সহ বাংলার অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। বিশেষ করে কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হতে চলেছে সিংহভাগ জেলা।

উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষের অক্ষরেখা বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর অবধি বিস্তৃত যা পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত, বাংলাদেশ ও দক্ষিণ অসমের উপর দিয়ে ০.৯ কিমি উচ্চতায় অতিক্রম করছে। বিস্তৃত রয়েছে নাগাল্যান্ড অবধিও। এদিকে, মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় এবং তীব্র বৃষ্টিপাত চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। পাশাপাশি তামপাত্রাও রয়েছে কমের দিকে। আর কল্লোলিনীর আবহাওয়া এমন থাকবে বলেই ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। যার ফলে মোটের উপর আরামদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল।

শুক্রবার আবহাওয়া

শুক্রবারও ঝড়-বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না সমগ্র দক্ষিণবঙ্গ। এদিনও জেলায় জেলায় কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে মাসের শুরুতেও প্রবল দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জলপাইগুড়ি জেলায় এবং ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি দাপট থাকবে ঝড়েরও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe