...
...
Next Story

ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি, উত্তরেও নামবে দুর্যোগ

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি, হয়েছে।

Published on: Apr 9, 2026, 20:53:15 IST
Advertisement

কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকাল থেকেই এমন পরিস্থিতি সমগ্র বাংলার আবহাওয়ার। সেইসঙ্গে বইছে ঠান্ডা হাওয়াও। এমনিতেই সোমবার রাতের দিকে মিনি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে তাপমাত্রা আবারও অনেকটা নেমে গিয়েছিল। যার প্রভাব রয়েছে। তবে কী বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে? এই নিয়ে বিশেষ আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি (Hindustan Times)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি (Hindustan Times)

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি এখন উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর বাংলাদেশ মেঘালয় এবং দক্ষিণ পূর্ব অসময়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তটি উপরোক্ত অক্ষরেখা এর সঙ্গে মিশে গেছে এছাড়া বিহার থেকে ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় বিস্তৃত অক্ষরেখাটি এখনও অবস্থান করছে। যে কারণে সব মিলিয়ে বাংলায় ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণের মধ্যে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় এদিন ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়া আজ শিলাবৃষ্টিরও রয়েছে আশঙ্কা। শিলাবৃষ্টির জন্য আলিপুরের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। শুধু বৃষ্টি নয়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে জায়গায় জায়গায়। অর্থাৎ ফের একবার ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks