...
...
Next Story

Winter Forecast in Kolkata till 7th Feb: ২ দিনে ২.৭ ডিগ্রি পড়ল পারদ, ১১ দিন পরে পেরোল মাইলস্টোন! ঠান্ডা বাড়বে কলকাতায়?

দু'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেল। আর তার ফলে ১১ দিনে বিশেষ মাইলস্টোন পেরিয়ে গেল কলকাতার আবহাওয়া। আগামিকাল কি কলকাতায় ঠান্ডা আরও বৃদ্ধি পাবে? বাড়বে কি শীতের দাপট? কী বলছে আবহাওয়া দফতর?

Published on: Feb 1, 2026, 07:38:42 IST
Advertisement

শুক্রবার ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সেটা ১৫.২ ডিগ্রিতে নেমে গেল। অর্থাৎ দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি কমে গেল। তার ফলে শুক্রবার ভোরের দিকেও কলকাতায় যে কিছুটা গরম-গরম লাগছিল, সেটা থেকে একটু হলেও রেহাই মিলল। কাঠফাটা রোদ এবং অসহ্যকর গরমের আগে কিছুটা স্বস্তি বয়ে আনল কলকাতার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, রবিবার (১ ফেব্রুয়ারি) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রিতে ঠেকেছে।

১১ দিন পরে স্বাভাবিকের নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা

দু'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
দু'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

সেই পরিস্থিতিতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম আছে। অর্থাৎ ১১ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকল। আজকের আগে শেষবার গত ২০ জানুয়ারি মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কম ছিল। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম ছিল। আর ২৪ জানুয়ারি পুরোপুরি স্বাভাবিক ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

কাল কি ঠান্ডা আরও বাড়বে?

একইভাবে আজ স্বাভাবিকের থেকে কম আছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম আছে। কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকছে। আজও সেই ট্রেন্ড বজায় থাকল। তবে বেলা বাড়লে পারদ কিছুটা চড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। তবে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। অর্থাৎ সোমবার ফের কলকাতার পারদ চড়বে।

আগামী এক সপ্তাহ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে শীঘ্রই ১৮ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে। আর তারপর ধীরে-ধীরে সেই মারাত্মক গরমের দিনগুলো চলে আসবে। তার আগে যতদিন কিছুটা স্বস্তিতে থাকা যায়, সেই আশায় আছেন কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মূলত শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের করার বিশেষ সম্ভাবনা নেই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe