...
...
Next Story

Sujapur SIR Voter List Names Deleted: সুজাপুরে ভোটার তালিকা থেকে বাদ প্রায় পঞ্চায়েত সদস্য সহ ১৩৪০০০ নাম, দাবি রিপোর্টে

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সুজাপুর বিধানসভায় মোট ভোটার ছিল ২ লাখ ৫২ হাজার। এসআইআরের পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে ১ লাখ ৩৪ হাজার নাম বাদ হয়ে গিয়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্যও।

Published on: Apr 4, 2026, 13:30:00 IST
Advertisement

মালদায় বিচারকদের আটকে রাখার ঘটনায় গোটা দেশে চর্চায় চলে এসেছে সুজাপুরের নাম। সেই সুজাপুরে নাকি লক্ষাধিক নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সুজাপুর বিধানসভায় মোট ভোটার ছিল ২ লাখ ৫২ হাজার। এসআইআরের পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে ১ লাখ ৩৪ হাজার নাম বাদ হয়ে গিয়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্যও।

এসআইআরের পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে ১ লাখ ৩৪ হাজার নাম বাদ হয়ে গিয়েছে। (Neeraj Bhange)
এসআইআরের পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে ১ লাখ ৩৪ হাজার নাম বাদ হয়ে গিয়েছে। (Neeraj Bhange)

রিপোর্ট অনুযায়ী, সুজাপুর বিধানসভার কালিয়াচক ১ নম্বর ব্লকের সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহল্লাদার পাড়ার ৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মেহেবুল মহল্লাদার নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে তৃণমূল সরব হয়েছে। সুজাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন ভোটারদের নাম বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনকে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের নিরিখে সুজাপুর বিধানসভায় প্রায় ৭৬ হাজার ভোটে তৃণমূল পিছিয়ে ছিল কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর থেকে। এই আবহে সুজাপুরের বিদায়ী বিধায়ক আবদুল গনিকে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তাঁর বদলে মোথাবাড়ির বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সুজাপুরে প্রার্থী করেছে শাসক দল।

উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও। এই দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। এদিকে বিডিও অফিসের বাইরে বিক্ষোভে তৃণমূলের সাবিনা ইয়াসমিনও ছিলেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe