...
...
Next Story

Summer Vacation Extended: স্বস্তিতে পড়ুয়ারা! রাজ্যের সমস্ত স্কুলে বাড়ল গরমের ছুটির মেয়াদ! কবে শুরু ক্লাস?

Summer Vacation Extended: স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দফতরে সচিবের একটি বৈঠক হয়। এই বৈঠকের পরেই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Published on: May 13, 2026, 18:13:55 IST
Advertisement

Summer Vacation Extended: রোদের তেজ আর প্যাচপ্যাচে গরম থেকে এখনই মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। আর সেই কথা মাথায় রেখেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে গরমের ছুটি বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল সরকার। আগামী ১৮ মে স্কুল খোলার কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বৈঠকে শিক্ষা সচিবকে-এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল খোলার কথা। ফলে আরও কিছুদিন বাড়িতেই ছুটি উপভোগ করতে পারবে খুদে পড়ুয়ারা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত

স্কুলে বাড়ল গরমের ছুটির মেয়াদ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
স্কুলে বাড়ল গরমের ছুটির মেয়াদ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দফতরে সচিবের একটি বৈঠক হয়। এই বৈঠকের পরেই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাজ্যে তীব্র গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়েছে। ১৩ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যের সব স্কুলে ৩১ মে পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। আরও ১৪ দিন ছুটি দেওয়া হল স্কুলগুলিতে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-সব স্তরের স্কুলেই (পাহাড়ি এলাকা ছাড়া) এই বর্ধিত ছুটি কার্যকর হবে। ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি এবার বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। এরপর ১ জুন থেকে স্কুলগুলি খুলবে।

স্বস্তিতে অভিভাবকরাও

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেভাবে গরমের দাপট চলছে, তাতে ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বেগে ছিলেন অভিভাবকরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে সেই দুশ্চিন্তা অনেকটাই কমল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাই পড়ুয়াদের স্বার্থেই এই 'সামার ভ্যাকেশন' দীর্ঘায়িত করার পথে হাঁটল বিকাশ ভবন। আপাতত ১ জুন পর্যন্ত স্কুলে যাওয়ার তোড়জোড় বন্ধ রেখেই গরমের ছুটি কাটাতে পারবে বাংলার পড়ুয়ারা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe