...
...
Next Story

SC on Mamata's appearance: মমতার সওয়ালের বিরোধিতায় হিন্দু মহাসভা, সুপ্রিম মন্তব্যের পরে BJP-কে তোপ কুণালের

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের বক্তব্য় পেশ করেছিলেন, তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। সমাজমাধ্যমে ছড়িয়েছে মিম। এমনকী বিষয়টি নিয়ে মমতার সওয়ালের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অখিল ভারত হিন্দু মহাসভা।

Published on: Feb 9, 2026, 19:58:20 IST
Advertisement

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের বক্তব্য় পেশ করেছিলেন, তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। সমাজমাধ্যমে ছড়িয়েছে মিম। এমনকী বিষয়টি নিয়ে মমতার সওয়ালের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অখিল ভারত হিন্দু মহাসভা। ওই সংগঠনের তরফে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন, তা মোটেও সাংবিধানিকভাবে ঠিক নয়। বিষয়টি অনুচিত বলেও অখিল ভারত হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে নিজের মন্তব্য পেশ করেছেন, তাতে অস্বাভাবিক কী ব্যাপার রয়েছে? এই কাজের মাধ্যমেই সংবিধানের প্রতি থাকা আস্থা এবং বিশ্বাসের বিষয়টি ফুটে ওঠে। সেটাকে নিয়ে রাজনীতিকরণ না করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট।

বিজেপি ও সিপিআইএমের গা জ্বলছে, কটাক্ষ কুণালের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর শীর্ষ আদালতের সেই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেন, ‘খুব ভালো। এটায় বিজেপির গা জ্বলছে। সিপিআইএমের গা জ্বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সওয়াল করবেন মানুষের হয়ে, (সেটা নিয়ে) ওদের গা জ্বলছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস গড়ে দিয়েছেন। কোনও মুখ্যমন্ত্রী তাঁর নিজের রাজ্যের মানুষের ভোটাধিকার রক্ষায় নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করছেন, এই লড়াইটাই তো দেখবেন না।’

‘বিজেপি ও সিপিএম একসুরে কথা বলছে’

সেই রেশ ধরে কুণাল বলেন, ‘সিপিআইএমের (ত্রিপুরার) প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পর্যন্ত বলেছেন যে এই লড়াইটাই তো আসল কথা। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়েছেন। মানিকবাবু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। এখন সেখানে বিজেপির শীর্ষ আইনজীবীরা যদি এসব কথা তোলেন, তাহলে বুঝতে হবে যে বিজেপি ও সিপিএম একসুরে কথা বলছে।’

‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়েছেন'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe