...
...
Next Story

'যে মহিলা ১০ হাজার টাকার বেশি রোজগার করেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা CM শুভেন্দুর

ইতিমধ্যেই জানানো হয়েছে যে, ১৭ আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, 'আমরা টাকা নয়ছয় করতে দেব না।'

Published on: Aug 12, 2026, 21:47:22 IST
Advertisement

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, আর কারা পাবেন না, তা স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, যে মহিলারা মাসে নিজে ১০ হাজার টাকার বেশি রোজগার করেন, তাঁরা আবেদন করলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (utpal sarkar)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (utpal sarkar)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন,'যে মহিলা নিজে ১০ হাজার টাকার বেশি রোজগার করেন, তাঁকে এই বিবেচনার মধ্যে প্রাথমিক ভাবে আনা হয়নি।' মুখ্যমন্ত্রী বলেন, 'এটি একটি নারীদের অর্থনৈতিক স্বশক্তিকরণের প্রকল্প। যিনি নিজে সরাসরি দশ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাঁকে বিবেচনা করা হবে না।' ইতিমধ্যেই জানানো হয়েছে যে, ১৭ আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, 'আমরা টাকা নয়ছয় করতে দেব না।'

এই প্রকল্পের টাকা প্রাপ্তির ক্ষেত্রে গ্রামীণ এলাকায় বাড়িতে কতগুলি ঘর রয়েছে, সেই সংক্রান্ত যে নিয়ম ছিল, তা শিথিল করা হচ্ছে। ফলত, আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা এই যোজনার সুবিধা পাবেন বলে জানান। এছাড়াও জেলার পৌর এলাকাগুলিতে ৫০ ডেসিমেলের বেশি জমি রয়েছে যাঁদের, সেই পরিবারের মহিলারাও অন্নপূর্ণা যোজনায় বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আগামী মাস থেকে উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

এদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত পোস্ট ঘিরেও ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেন,' আমাদের সাইবার সেল-কে নির্দেশ দিচ্ছি যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কিত অপপ্রচার করার দু:সাহস দেখিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উত্তরবঙ্গের বিধায়ক ও মন্ত্রীরা দাবি করেছেন। এঁরা প্রত্যেকে চান সরকার ও পুলিশ কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ পেয়েছি কেস হবে, সোশ্যাল মিডিয়ায় যে প্লাটফর্ম আছে সেখানে ব্যবস্থা হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেফতার করার জন্য পুলিশ ব্যবস্থা করছে।' তিনি সাফ বলেন,' আপনারা আপনাদের পোস্ট ডিলিট করুন, ক্ষমা চান। তবে ডিলিট করলেই পুলিশ ব্যবস্থা নেবে না এটা নয়। পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে। আমাদের সরকার কঠিন ও কঠোর ব্যবস্থা নেবে। এই সব পশ্চিমবঙ্গের মাটিতে চলবে না। আইন সবার জন্য এক।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks