...
...
Next Story

Suvendu on Mamata: নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙার কোনও প্রমাণ নেই’! রিপোর্ট তুলে ধরে দাবি শুভেন্দুর

মমতাকে নিয়ে কী বললেন শুভেন্দু?

Published on: Oct 3, 2026, 15:21:06 IST
Advertisement

সালটা ছিল ২০২১। সেই সময় ভোটের প্রচার চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, তাঁর পা ভেঙে গিয়েছে। মমতার সেই দাবিকে কার্যত খণ্ডন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এক মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০২১ সালে তাঁর পা ভাঙা নিয়ে যে দাবি করেন তার উল্টো কথা বলছে রিপোর্ট।

নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙার কোনও প্রমাণ নেই’! রিপোর্ট তুলে ধরে দাবি শুভেন্দুর
নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙার কোনও প্রমাণ নেই’! রিপোর্ট তুলে ধরে দাবি শুভেন্দুর

‘২০২১ সালে আগের মুখ্যমন্ত্রী গোটা নন্দীগ্রামকে অপমান করেছিলেন। ওঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে!’ বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা ইস্যুতে শুভেন্দু তুলে ধরেন এক মেডিক্যাল রিপোর্ট। এরই সঙ্গে শুভেন্দু বলেন, ‘এই যে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ডিপার্টমেন্ট অফ রেডিয়ো ডায়াগনোসিস-এর রিপোর্ট। তারিখ ১১.৩.২০২১। পা ভাঙার কোনও প্রমাণ নেই। সিআইডি এটা নিয়ে তদন্ত করছে।’ উল্লেখ্য, সামনেই ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচন মিটে গেলে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে। শুভেন্দু বলেন, ‘আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না। সিআইডি এটা নিয়ে তদন্ত করছে। নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব। এটা আমি ৯ তারিখের পরে জানাব। মিডিয়া ট্রায়াল করা হয়েছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks