...
...
Next Story

শুরু থেকেই দুর্নীতি রুখতে তৎপর শুভেন্দুর সরকার, সিন্ডিকেটরাজ, পাচার রুখতে এসপিদের নির্দেশ

জেলায় জেলায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এদিকে সিন্ডিকেটরাজের সঙ্গে বহু জায়গায় নাম জড়িয়েছে বিগত শাসকলদল তৃণমূল কংগ্রেসের।

Published on: May 11, 2026, 14:25:00 IST
Advertisement

আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠকে বসল মন্ত্রিসভা। এবং সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই বৈঠকেরও আগে নবান্নের তরফ থেকে পুলিশ সুপারদের কাছে গেল কড়া বার্তা। সিন্ডিকেটরাজ এবং গরু পাচার চক্র পুরোপুরি ভেঙে দিতে নির্দেশ পাঠানো হয়েছে। এমনিতেই আজ সীমান্তে বিএসএফকে জমি দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী।

Newly elected West Bengal's chief minister, Suvendu Adhikari (L) inspects a guard of honour as he arrives at the State Secretariat in Kolkata on May 11, 2026. (Photo by Dibyangshu SARKAR / AFP) (AFP)
Newly elected West Bengal's chief minister, Suvendu Adhikari (L) inspects a guard of honour as he arrives at the State Secretariat in Kolkata on May 11, 2026. (Photo by Dibyangshu SARKAR / AFP) (AFP)

জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে পুলিশকে স্পষ্ট ভাবে বলা হয়েছে, বেআইনি গরু হাট কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না। এই আবহে জেলায় জেলায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এদিকে সিন্ডিকেটরাজের সঙ্গে বহু জায়গায় নাম জড়িয়েছে বিগত শাসকলদল তৃণমূল কংগ্রেসের।

এদিকে আজ প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধকারী জানান, রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিএসএফকে কাঁটাতারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজ। ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, 'রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe