...
...
Next Story

Bengal Durga Puja 2026 Rules: পুজোয় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা শুভেন্দুর! করলেন আবেদনও, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ

Bengal Durga Puja 2026 Rules: নয়া বিজেপি সরকারের আমলে নিউ টাউনের মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি এবং সমন্বয় বৈঠক হল। সেখানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কী কী বললেন?

Published on: Sep 7, 2026, 17:38:59 IST
Advertisement

Bengal Durga Puja 2026 Rules: দুর্গাপুজোয় সরকারি অনুদান থাকল। তবে যে পুজো কমিটিগুলির আর্থিক সামর্থ্য আছে, সেগুলিকে সেই টাকা না নেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনের মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি এবং সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজোয় কমিটিগুলিকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে। যে কমিটিগুলি আবেদন করবে, তারাই পাবে আর্থিক সহায়তা। তবে বড় পুজো কমিটিগুলি যাতে সেই আবেদন না করে, সেই আর্জি জানান। সেইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন, যে পুজো কমিটিগুলি অনুদান নেবে না, তাদের সাধুবাদ জানাবেন। তবে সব পুজো কমিটির ক্ষেত্রেই বিদ্যুতের খরচ ফ্রি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার লাইসেন্সের ক্ষেত্রেও কোনও টাকা লাগবে না।

কোন কোন কাজের উপরে নিষেধাজ্ঞা থাকছে?

নিউ টাউনের মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি এবং সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, ফেসবুক Keya Ghosh)
নিউ টাউনের মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি এবং সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, ফেসবুক Keya Ghosh)

১) কোনওভাবেই পিতৃপক্ষে বা দেবীপক্ষের শুরু হওয়ার আগে পুজো উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না।

২) রাজ্যের ক্ষেত্রে জাতীয় সড়ক আটকানো যাবে না।

৩) কলকাতার ক্ষেত্রে ১৩টি রাস্তা আটকে পুজো করা যাবে না।

৪) ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুজোতেও নিষিদ্ধ। নিরঞ্জনে নিষিদ্ধ।

৫) কোজাগরী লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর। ২৪ অক্টোবরের মধ্যে নিরঞ্জন শেষ করতে হবে।

৬) প্রতিমা, প্যান্ডেল বা থিম নিয়ে এমন কিছু করবেন না, যাতে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যকে আঘাত করা যাবে না।

৭) মহাষ্টমীর দিন রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে না। বারেও মদ বিক্রি করা যাবে না।

আরও পড়ুন: Dhuliyan Murder Case Latest Update: পুলিশের কাজে ত্রুটি, সাংবাদিক বৈঠকে বললেন খোদ শুভেন্দু, IPS-সহ ৪ অফিসারকে শাস্তি

কী কী বিষয়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

২) শহরজুড়ে রোড শো হবে। ব্যবস্থা থাকছে ব্র্যান্ডিংয়ের। সাংস্কৃতিক মহোৎসব করা হবে। স্বচ্ছতা থেকে আলোকসজ্জা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে।

৩) দিঘায় পর্যটন দফতর একটি অনুষ্ঠান করবে।

৪) রাজ্যের ছ'টি শহরে দু'দিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচি করা হবে।

আরও পড়ুন: ‘বাগাড়ম্বর বাবার বাতেলা!’ দুর্গাপুজোয় মাছ-মাংস-মদ খাওয়া বাঙালিকে ভণ্ড তকমা বাগেশ্বর বাবার, বিঁধলেন ঋত্বিক

৫) শারদসম্মান পুরস্কার দেওয়া হবে নিরপেক্ষভাবে। সাংস্কৃতিক এবং ধর্মীয় বিষয় জানেন, এমন মানুষকেই বিচারকদের রাখা হবে।

৬) নিরঞ্জনের সময় ক্রেন ব্যবহার করা হবে না। মা দুর্গা নিয়ে ভাবাবেগকে সম্মান করা হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks