আজ বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ফর্ম । নবান্ন থেকে এই ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কতদিন দিন পর্যন্ত হবে ফর্ম ফিল আপ, এই সমস্ত কৌতূহলের জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-
এদিন নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং নথিভুক্তকরণ যত দিন না সম্পন্ন হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু থাকবে প্রাপকের জন্য। ফলত ওই প্রকল্পের টাকা, ততক্ষণ আসবে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনায় প্রাপকের নাম নথিভূক্ত হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা ২ জুনের মধ্যে নথিভুক্তকরণ সম্পন্ন করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন। তাঁদের ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী এদিন জানান, এক দিনে সকলে ফর্ম ফিলাপ করতে পারবেন না। নবান্ন থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্মে বিশদে তথ্য চাওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারের তথ্যও সংগ্রহ করতে চায় সরকার। যাতে তা অন্য প্রকল্পেও কাজে লাগানো যায়।
উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের অধীন রাজ্য সরকারের মহিলা এবং শিশুকল্যাণমন্ত্রকের হাত ধরে এই যোজনা আসছে।
উল্লেখযোগ্যভাবে এদিন জানানো হয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ চলে গিয়েছে এবং ট্রাইবুনালেও যাঁরা আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার-এর টাকা পাচ্ছেন। তাঁরা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবেন না।
{{/usCountry}}উল্লেখযোগ্যভাবে এদিন জানানো হয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ চলে গিয়েছে এবং ট্রাইবুনালেও যাঁরা আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার-এর টাকা পাচ্ছেন। তাঁরা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবেন না।
{{/usCountry}}স্পষ্টভাবে জানানো হয়েছে, যাঁরা আয়কর দেন, সরকারি বা সরকার পোষিত কোনও চাকরি করলে, বা যাঁরা ভারতীয় নন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
জানা গিয়েছে, ১ জুন থেকে তিন মাস ধরে অর্থাৎ টানা ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে।
জানানো হয়েছে, প্রয়োজনে আধিকারিকরা ফর্ম পূরণে সহযোগিতা করবেন। ১৫, ১৬, ১৭ তারিখ আমাদের জনকল্যাণ শিবির হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে।
ফর্ম ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। প্রতি সপ্তাহে কত জন অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলেন, তাও জানিয়ে দেবে সরকার।
মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, তাড়াহুড়ো করার দরকার নেই। এই ফর্ম সকলেই হাতে পাবেন।