...
...
Next Story

পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড, রায় একতরফা, সমালোচনায় শুভেন্দু

ভারত অতীতেও বঙ্গবন্ধু মুজিবর রহমান কিংবা দলাই লামার মতো ব্যক্তিত্বকে আশ্রয় দিয়েছে। সে মূল্যবোধ আজও অটুট থাকা উচিত। ভারত সরকার অবশ্য সতর্ক অবস্থান নিয়েছে। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানায়, শেখ হাসিনাকে ঘিরে পরিস্থিতি তাদের নজরে রয়েছে।

Published on: Nov 18, 2025, 21:23:37 IST
Advertisement

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মৃত্যুদণ্ডের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জুলাই আন্দোলন দমন ও গণহত্যা-সহ একাধিক গুরুতর অভিযোগে আদালত হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে। কিন্তু গোটা বিচারপ্রক্রিয়ায় তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে। এই সিদ্ধান্তকে ‘একতরফা’ এবং ‘বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিশোধ’ বলে মত দিচ্ছেন বহু পর্যবেক্ষক। সেই সুরেই সরাসরি শেখ হাসিনার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড, রায় একতরফা, সমালোচনায় শুভেন্দু
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড, রায় একতরফা, সমালোচনায় শুভেন্দু

আরও পড়ুন: খগেনের ওপর হামলা, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়াচ্ছে কেন্দ্র

তিনি প্রকাশ্যে বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে রায় ঘোষণা করা হল, তার ফল ভালো হবে না। এর নেপথ্যে পাকিস্তানের নির্দেশ ও প্রভাব স্পষ্ট। শুভেন্দুর দাবি, এই রায় কোনও বিচার নয়, বরং সুচিন্তিত রাজনৈতিক নকশা। শেখ হাসিনাকে ঘিরে তাঁর প্রশংসাও ছিল লক্ষণীয়। শুভেন্দুর ভাষায়, হাসিনা ছিলেন উদারচেতা। বাঙালি সংস্কৃতিকে তিনি সম্মান দিতেন। রবীন্দ্রনাথের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে বাংলাদেশকে এক ভিন্ন পরিচয় দিয়েছেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখার কাজ তিনিই করেছিলেন।

এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন, এই তথ্যও পুনর্ব্যক্ত করেন শুভেন্দু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তাঁকে প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সে প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, উনি বৈধভাবে আশ্রয় নিয়েছেন। ভারত অতীতেও বঙ্গবন্ধু মুজিবর রহমান কিংবা দলাই লামার মতো ব্যক্তিত্বকে আশ্রয় দিয়েছে। সে মূল্যবোধ আজও অটুট থাকা উচিত। ভারত সরকার অবশ্য সতর্ক অবস্থান নিয়েছে। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানায়, শেখ হাসিনাকে ঘিরে পরিস্থিতি তাদের নজরে রয়েছে। পাশাপাশি ভারতের স্পষ্ট বার্তা, বাংলাদেশে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকাই তাদের অগ্রাধিকার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks