রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার আসার পর থেকেই একাধিক জায়গায় ফুটপাথ দখল করে থাকা হকারদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই হকারদের পুনর্বাসন হবে কি! কোথায় যাবেন এই হকাররা? তা নিয়ে এদিন আশ্বাসের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলে তিনি ইঙ্গিত দেন বক্তব্যে।

ফুটপাথ দখল করে হকারদের ব্যবসা চালানো প্রসঙ্গে শুভেন্দু বলেন,' ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথ জবরদখল করার অধিকার কারও নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, যেখানে জনগণের কোনও প্রয়োজন নেই, সেখানে বৈধ-অবৈধভাবে যদি বসে থাকেন, তবে মানবিকভাবে দেখব।' তিনি আরও বলেন, ‘ কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর, মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাথ এটা দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি।’ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সাংবাদিক বৈঠকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে। কোনও মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না।’
উল্লেখ্য, সদ্য যাদবপুরে হকার উচ্ছেদ ইস্যুতে প্রতিবাদে নামে সিপিএম। পুলিশের পদক্ষেপও চলে। যাদবপুরে প্রতিবাদে নেমে আহত হন সৃজন ভট্টাচার্য সহ অনেকে। এদিকে, উচ্ছেদের জেরে ব্যবসা বন্ধ হওয়ার ফলে বহু হকারেরই মাথায় হাত। পুজোর আগে, তাঁদের ব্যবসা কোনপথে যাবে, তা নিয়ে রয়েছে বহুজনের উদ্বেগ!
এদিকে, বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি হকারদের পুনর্বাসনের জন্য চিঠিও লিখেছেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,' প্রাথমিকভাবে সরে যান। আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রমদপ্তরের স্কিম রয়েছে, আপনি সে সুবিধা পাবেন।'
{{/usCountry}}এদিকে, বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি হকারদের পুনর্বাসনের জন্য চিঠিও লিখেছেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,' প্রাথমিকভাবে সরে যান। আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রমদপ্তরের স্কিম রয়েছে, আপনি সে সুবিধা পাবেন।'
{{/usCountry}}