...
...
Next Story

Suvendu on Chandranath Rath: ২ কোটির সুপারি! চন্দ্রনাথ রথ খুনে ‘ভাইপো গ্যাং’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলায় সরকার গঠন করে বিজেপি। নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’দিন পর, ৬ মে, মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনা ঘটে। অভিযোগ, খুব কাছ থেকে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় তাঁকে।

Published on: Sep 15, 2026, 14:35:57 IST
Advertisement

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের নন্দীগ্রাম উপনির্বাচনের মনোনয়ন পেশের দিনেই মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী এই খুনের নেপথ্যে রয়েছে ‘ভাইপো গ্যাং’। এমনকি শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলায় সরকার গঠন করে বিজেপি। নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’দিন পর, ৬ মে, মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনা ঘটে। অভিযোগ, খুব কাছ থেকে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে দ্রুত রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে।

পরবর্তীতে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। এখনও পর্যন্ত এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী বা নির্দেশদাতা কারা, তা নিয়ে তদন্ত পুরোপুরি শেষ হয়নি। সেই আবহেই মঙ্গলবার প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগ।

হাসিরানি রথকে পাশে নিয়ে সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী চন্দ্রনাথ রথকে খুনের পিছনে রয়েছে ‘ভাইপো গ্যাং’। তিনি দাবি করেন, শুটারদের ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের একাধিক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ডিং তিনি শুনেছেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ওই রেকর্ডিংগুলিতে ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের যোগের ইঙ্গিত রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks