...
...
Next Story

Paschim Banga Diwas: স্কুলের সিলেবাসে ‘হিন্দু নিধনের’ ইতিহাস! বিস্মৃত অধ্যায় মনে করানোর আর্জি মন্ত্রীর

Paschim Banga Diwas: শনিবার, ২০ জুন রাজ্যে প্রথম সরকারি উদ্যোগে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষ্যে তারকেশ্বরে বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হয় রাজ্য বিজেপির সদর দফতর ও বিধানসভাতেও।

Published on: Jun 20, 2026, 20:59:00 IST
Advertisement

Paschim Banga Diwas: নতুন সরকারের আমলে দুই নতুন শিক্ষামন্ত্রী পেয়েছেন রাজ্যবাসী। বাংলায় শিক্ষাব্যবস্থায় নয়া মোড় আসতে চলেছে। পরিবর্তনের পথে স্কুল-কলেজের পাঠ্যসূচি। আর সেই পাঠক্রম বদল নিয়ে আজ, পশ্চিমবঙ্গ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গুরুত্বপূর্ণ আর্জি জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর আবেদন, স্কুলের পাঠ্যবইয়ে এবার ঢোকানো হোক 'হিন্দু নিধনে'র ইতিহাস। স্কুলের পড়ুয়ারা জানুক বঙ্গের সেই বিস্মৃত রক্তাক্ত ইতিহাস। একই আবেদন জানিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী শঙ্কর ঘোষ। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের আবেদন, এবার যেন পশ্চিমবঙ্গ দিবস নির্মাণ নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে আনা হয়। তাঁর মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস, তাঁর ভূমিকা সম্পর্কে বাঙালির জানা প্রয়োজন।

রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিল্পমন্ত্রী তাপস রায় (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিল্পমন্ত্রী তাপস রায় (PTI)

শনিবার, ২০ জুন রাজ্যে প্রথম সরকারি উদ্যোগে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষ্যে তারকেশ্বরে বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হয় রাজ্য বিজেপির সদর দফতর ও বিধানসভাতেও। রাজ্য বিজেপির সদর দফতরে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, বিধানসভায় উপস্থিত ছিলেন তাপস রায়, শঙ্কর ঘোষরা। এদিন বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তাপস রায়ের বক্তব্য, 'সুরাবর্দিকে শুধু হিন্দুরা নয়, শিক্ষিত মুসলমানরাও তাঁকে গুণ্ডাদের সর্দার বলতেন। সেই সুরাবর্দির নির্দেশে নিস্ক্রিয় পুলিশ দশ হাজারের বেশি মানুষকে কলকাতার রাস্তায় খুন করা হয়েছিল। তারপরই শুরু হয়েছিল ঢাকা, নোয়াখালি, তারপরই শুরু হয়েছিল হিন্দু নিধন। এই ইতিহাস কিন্তু আমাদের পড়ানো হয় না। ইতিহাসে নেই। মাননীয় অধ্যক্ষকে অনুরোধ করব, তার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের নবপ্রজন্মের স্কুলের সিলেবাসেপ মধ্যে যেন এগুলো অন্তর্ভুক্ত করা হয়।'

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা প্রসঙ্গে সুকান্ত মজুমদার

তিনি বলেন, 'শুভেন্দুবাবুর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে, আমি বিজেপির কর্মী হিসেবে সরকারের কাছে আবেদন জানাব, আগামী দিনে পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে, এই পশ্চিমবঙ্গ নির্মাণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ও অন্যান্যদের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে অন্তত একটা চ্যাপ্টার হিসেবে পড়ানো উচিত, সিলেবাসে রাখা উচিত।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe