মোটামুটি ১৫-১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আছে। কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ বেশ ওঠানামা করছে। আজ যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় ১.১ ডিগ্রি সেলসিয়াস পড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে অবশ্য ১.২ ডিগ্রি বেশি। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সার্বিকভাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) থাকবে ২৬ ডিগ্রির আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উত্থান-পতন

১) সোমবার: ১৫.৬ ডিগ্রি।
২) মঙ্গলবার: ১৬.১ ডিগ্রি। সোমবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ০.৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।
৩) বুধবার: ১৫.৬ ডিগ্রি। মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ০.৫ ডিগ্রি কমে গিয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহের সোমবার এবং বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একই ছিল।
৪) বৃহস্পতিবার: ১৬.৮ ডিগ্রি। একলপ্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.২ ডিগ্রি বেড়ে যায়।
৫) শুক্রবার: ১৭.৯ ডিগ্রি। শুক্রবার কলকাতার পারদ আরও চড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল ১.১ ডিগ্রি। অর্থাৎ দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৩ ডিগ্রি বৃদ্ধি পায়।
৬) শনিবার: ১৬.৮ ডিগ্রি।
জাঁকিয়ে শীত কি পড়বে কলকাতায়?
তবে আজ কলকাতার তাপমাত্রা একধাক্কায় ১.১ ডিগ্রি কমে গেলেও আপাতত জাঁকিয়ে শীত বা দাপুটে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। শীতের বিদায় না হলেও আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এরকমই ১৬-১৭ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। কোনওদিন একটু বাড়বে, কোনওদিন একটু কমবে। কিন্তু সার্বিকভাবে ওই স্তরেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আর আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে।
যত নষ্টের গোড়া পশ্চিমী ঝঞ্ঝা
আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের বিভিন্ন অংশ দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এসেই যাচ্ছে। আর তার জেরে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার পথ বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বভাবতই চড়ছে পারদ। বৃহস্পতিবারের মধ্যে কমপক্ষে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা পেরোবে উত্তর ভারত দিয়ে। তার জেরে ঠান্ডা বাতাস পশ্চিমবঙ্গে আসছেই না। স্বভাবতই জাঁকিয়ে শীত বা দাপুটে পড়ছে না কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।
{{/usCountry}}আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের বিভিন্ন অংশ দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এসেই যাচ্ছে। আর তার জেরে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার পথ বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বভাবতই চড়ছে পারদ। বৃহস্পতিবারের মধ্যে কমপক্ষে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা পেরোবে উত্তর ভারত দিয়ে। তার জেরে ঠান্ডা বাতাস পশ্চিমবঙ্গে আসছেই না। স্বভাবতই জাঁকিয়ে শীত বা দাপুটে পড়ছে না কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।
{{/usCountry}}