লম্বা উইকেন্ডের যেন 'উপহার' দিচ্ছে শীত। জাঁকিয়ে শীতের আশা কার্যত শেষ হয়ে গেলেও পরপর দু'দিন পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পারদ কিছুটা পড়ল। কলকাতায় যেমন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা কমে ১৪ ডিগ্রিতে ঠেকেছে। অর্থাৎ দু'দিনে ১.৭ ডিগ্রি কমেছে তাপমাত্রা। তবে জানুয়ারির শেষ সপ্তাহে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) হেরফের হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ এখন যেমন সর্বনিম্ন তাপমাত্রা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সেরকমই আবহাওয়া থাকবে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) এবং পরবর্তী সময়।
জানুয়ারির শেষে সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামা হবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) এবং দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। সার্বিকভাবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া।
কুয়াশার দাপট কমবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়
আবার ওই সময় কুয়াশার দাপটও কিছুটা কমে যাবে। বিশেষত দক্ষিণবঙ্গের হাতেগোনা কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার এবং সোমবার সকালের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আর মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশা কোথায় কোথায় পড়বে?
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুধুমাত্র রবিবার এবং সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নেমে যাবে দৃশ্যমানতাও।
{{/usCountry}}তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুধুমাত্র রবিবার এবং সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নেমে যাবে দৃশ্যমানতাও।
{{/usCountry}}