সরস্বতী পুজোয় পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে ঝপ করে কিছুটা পারদ পতন হয়েছে। কলকাতায় যেমন একদিনেই ১.২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সেই পারদ পতনের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। একই স্তরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা কোন কোন জেলায়?

তারইমধ্যে কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে কুয়াশা থাকবে ভোরের দিকে। তবে ঘন কুয়াশা পড়বে কয়েকটি জেলায়। যেমন শনিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই দু'দিনই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট চারটি জেলায়।
দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা?
তবে দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। শনিবার, রবিবার এবং সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। সার্বিকভাবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা কত থাকল?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি হলেও বৃহস্পতিবারের থেকে ১.২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৮ ডিগ্রি। যা পুরোপুরি স্বাভাবিক। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির মতো।
{{/usCountry}}আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি হলেও বৃহস্পতিবারের থেকে ১.২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৮ ডিগ্রি। যা পুরোপুরি স্বাভাবিক। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির মতো।
{{/usCountry}}