ফাল্গুনের শুরুতেই পশ্চিমবঙ্গকে কড়াইয়ে ‘ভাজা’ শুরু করে দিল গরম। বুধবারই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। পুরুলিয়া, জলপাইগুড়ির মতো জেলায় দিনের তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে ৩২ ডিগ্রির গণ্ডি। বাগডোগরায় আবার দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৩ ডিগ্রিতে। আবহবিদরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষের দিকে আরও বাড়বে তাপমাত্রা। অর্থাৎ বাড়বে গরম।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কতটা বাড়বে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে পরবর্তী চারদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ধাপে-ধাপে দুই-তিন ডিগ্রি মতো বৃদ্ধি পাবে। তারপর মোটামুটি ওই স্তরেই থাকবে।
তবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলির (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
আগামী কয়েকদিনে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে?
তারইমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা পড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মূলত সকালের দিকেই যা কুয়াশা পড়ার পড়বে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাব। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার আবহাওয়া কেমন ছিল?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে।
{{/usCountry}}আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে।
{{/usCountry}}