...
...
Next Story

Kolkata Winter Weather Forecast: শীতের কামড় কমল! ২ দিনে প্রায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, ঠান্ডা উধাও হবে কলকাতায়?

পরপর দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে গেল। কমল শীতের দাপট। তাও কি ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে কলকাতা থেকে? আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

Published on: Jan 9, 2026, 06:58:13 IST
Advertisement

পরপর দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দু'ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে গেল। গত মঙ্গলবার যেখানে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা ১০.২ ডিগ্রিতে নেমে গিয়েছিল এবং বুধবার সেটা ১০.৩ ডিগ্রিতে পৌঁছেছিল, তা শুক্রবার ঠেকল ১২.১ ডিগ্রিতে। অর্থাৎ দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.৮ ডিগ্রি বেড়ে গেল। তারপরও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকল। আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২১.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। আলিপুর

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

পরপর দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
পরপর দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাঘুরি করতে পারে ১১ ডিগ্রির আশপাশে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর রোদ ওঠার ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় কমে যাওয়ার সম্ভাবনা নেই।

স্বাভাবিকের নীচেই থাকবে কলকাতার পারদ

আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর সংলগ্ন যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, সেটার প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপরে। আপাতত কলকাতার দিনের এবং রাতের তাপমাত্রার তেমন কোনও বড়সড় পরিবর্তন হবে না। তবে সার্বিকভাবে এই মুহূর্তে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। ফলে মহানগরে শীতের অনুভূতি থাকবে।

এই সপ্তাহে কলকাতার তাপমাত্রার গ্রাফ

১) সোমবার: সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম।

৩) বুধবার: বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম।

৪) বৃহস্পতিবার: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১১.৬ ডিগ্রিতে ঠেকেছিল। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রিতে ঠেকেছিল বৃহস্পতিবার। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe