জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির একদম গোড়ার দিকে বাঘা শীত থাকবে না পশ্চিমবঙ্গে। আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে আগামী সপ্তাহখানেক শীত-শীত আমেজ থাকবে। আবহবিদদের মতে, নয়া সপ্তাহেও উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে না রাজ্যে। বরং চড়া রোদের কারণে দিনের বেলায় বেশ গরমই লাগবে। গভীর রাতের দিকে বা ভোরের দিকে কিছুটা শীত-শীত মালুম হবে। অর্থাৎ শীতের বেশি আশা করা যাবে না। বরং মারাত্মক গরম পড়ার আগে এই সময়টা শেষবেলার স্বস্তি বলে বিবেচনা করা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফেও জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ পরিবর্তন হবে না। আর আগামী ৩১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ভারতের অনেক জায়গায় তুষারপাত হলেও পশ্চিমবঙ্গের পাহাড়ে সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
কলকাতায় একধাক্কায় বেড়েছে তাপমাত্রা

তারইমধ্যে আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। চড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় আজ যেমন সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সবথেকে বড় ব্যাপার, শনিবারের থেকে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেড়েছে। অন্যদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা
তারইমধ্যে প্রজাতন্ত্র দিবস-সহ পরপর কয়েকদিন সকালের দিকে কুয়াশা পড়বে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের কোথায় কুয়াশা পড়বে?
তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার প্রভাব অনেকটাই কম থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।
{{/usCountry}}তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার প্রভাব অনেকটাই কম থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।
{{/usCountry}}