...
...
Next Story

WB Winter Weather Forecast till 17th Jan: একরাতেই ২ ডিগ্রি পড়বে পারদ! কামব্যাক হচ্ছে শীতের, বাংলার কোন জেলায় ঘন কুয়াশা?

শীতের কামব্যাক হতে চলেছে ফের। নিম্নচাপের মেঘের জেরে রবিবার একলপ্তে চড়েছিল সর্বনিম্ন পারদ। স্বাভাবিকের থেকে বেশি হয়ে গিয়েছিল তাপমাত্রা। তবে কামব্যাক করতে চলেছে শীত। সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে?

Published on: Jan 11, 2026, 22:57:40 IST
Advertisement

নিম্নচাপ মেঘ ঢুকিয়ে দেওয়ায় রবিবার একধাক্কায় পারদ চড়েছে কলকাতার। তবে আবারও কামব্যাক হবে শীতের। মকর সংক্রান্তির আশপাশে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রির মতো কমে যাবে। পরবর্তী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে আপাতত সেরকম কিছু হচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। আর আগামী শনিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

কোন কোন জেলায় কুয়াশার দাপট থাকবে?

শীতের কামব্যাক হতে চলেছে ফের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
শীতের কামব্যাক হতে চলেছে ফের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

১) সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কুয়াশা পড়বে। সেইসঙ্গে সোমবার, মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

সোমবার কোন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ২ ডিগ্রি।

২) কালিম্পং: ৮ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ৮ ডিগ্রি।

৪) শিলিগুড়ি: ১০ ডিগ্রি।

৫) কোচবিহার: ১০ ডিগ্রি।

৭) রতুয়া: ১১ ডিগ্রি।

৮) মালদা: ১১ ডিগ্রি।

৯) মুর্শিদাবাদ: ১০ ডিগ্রি।

১০) বহরমপুর: ১০ ডিগ্রি।

১১) শান্তিনিকেতন: ৯ ডিগ্রি।

১২) শ্রীনিকেতন: ৮ ডিগ্রি।

১৩) আসানসোল: ১০ ডিগ্রি।

১৪) পুরুলিয়া: ১০ ডিগ্রি।

১৫) বাঁকুড়া: ৮ ডিগ্রি।

১৬) বিষ্ণুপুর: ৮ ডিগ্রি।

১৭) মেদিনীপুর: ১১ ডিগ্রি।

১৮) দিঘা: ১১ ডিগ্রি।

১৯) ডায়মন্ড হারবার: ১১ ডিগ্রি।

২০) বর্ধমান: ১০ ডিগ্রি।

২১) কৃষ্ণনগর: ১১ ডিগ্রি।

২২) দমদম: ১১ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১১ ডিগ্রি।

২৪) আলিপুর: ১২ ডিগ্রি।

২৫) অশোকনগর: ১০ ডিগ্রি।

২৬) হাওড়া: ১০ ডিগ্রি।

২৭) সল্টলেক: ১২ ডিগ্রি।

সোমবার কলকাতার তাপমাত্রা নামবে ঝপ করে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আশপাশে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তারপর মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe