বুধবারের থেকে পশ্চিমবঙ্গের একাংশে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আপাতত বঙ্গে ঝপ করে পারদ পতনের সম্ভাবনা নেই। বরং রবিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার (সর্বনিম্ন তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ধাপে-ধাপে দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একইরকম থাকবে আবহাওয়া। অর্থাৎ শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকতে চলেছে। রবিবার থেকে সামান্য চড়বে পারদ।

সার্বিকভাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া। একইভাবে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
এই সপ্তাহান্তে কোন কোন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে?
শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আবার শুক্রবার কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে। কমে যাবে দৃশ্যমানতা। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবার রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়শার দাপট চলবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}আবার রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়শার দাপট চলবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}