...
...
Next Story

WB Winter and Fog Forecast till 7th Jan: 'রেকর্ড' শীতে বর্ষবরণ হলেও পারদ চড়বে কাল থেকেই, কবে কমবে? ঘন কুয়াশা কোন জেলায়?

‘রেকর্ড’ শীতে বর্ষবরণ হয়েছে কলকাতায়। তারইমধ্যে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শীতের দাপট কিছুটা কমে যাবে। আবার কয়েকটি জেলায় বাড়বে শীতের দাপট। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?

Published on: Jan 1, 2026, 16:04:31 IST
Advertisement

আঠারো বছরে শীতলতম পয়লা জানুয়ারি কাটাচ্ছে কলকাতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। তবে আগামী কয়েকদিনে চড়বে কলকাতার পারদ। একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলারও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। পরবর্তী তিনদিনে আবার তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আবার পরবর্তী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাবে। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পারদ ফের পড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা অন্য খাতে চলবে

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের আবহাওয়ার ধরন অবশ্য কিছুটা আলাদা থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তারপর তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাবে। তারপর অবশ্য তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

কোন কোন জেলায় কুয়াশা থাকবে?

১) শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে। শনিবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) আবার দক্ষিণবঙ্গে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে কুয়াশা পড়বে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া; শনিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কবে কবে বরফ পড়বে পাহাড়ে?

২) আজ, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe