College Street Protest: দূর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বইয়ের বিপণিগুলিতে লাগাতার হামলার অভিযোগ উঠেছিল। তারপর এসএফআই-এর বইয়ের স্টল তৈরিতে সরাসরি পুলিশি বাধার অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মঙ্গলবার কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’র আয়োজন করেছে সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু শুরুতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। পুলিশ এবং সিআরপি বাহিনীর বিরুদ্ধে বইয়ের স্টল তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং তার জেরে এসএফআই কলেজ স্ট্রিটে বিক্ষোভ শুরু করে। পরবর্তী সময়ে পুলিশ তাদের আটক করে। এর পরেই প্রতিবাদে পথেই বই সাজিয়ে বসেন তরুণ কমরেডরা।

পূর্বঘোষণামতো ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মিনি বইমেলা হওয়ার কথা ছিল বামপন্থীদের। সেই মতো পুলিশের অনুমতিও নেওয়া হয় বলে দাবি কমরেডদের। এদিন সকাল থেকে নানা ধরনের বইয়ের সম্ভার সাজিয়ে বসার উদ্যোগ নেন এসএফআই সদস্যরা। কিন্তু অভিযোগ, শুরুতেই বাধা পান তাঁরা। পুলিশ বুকস্টল সাজাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে কথা বলতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। অনেকক্ষণ ধরে তিনি পুলিশের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বুকস্টল বসতে দেওয়া হয়নি। প্রতিবাদে এসএফআই সদস্যরা কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসেন। দিনের ব্যস্ত সময়ে এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে যানচলাচল।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং অবরোধ তুলে নেওয়ার আর্জি জানালেও এসএফআই সদস্যরা রাস্তা থেকে উঠতে চাননি। নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপরই পুলিশ তাঁদের তুলতে যান। এ সময়ে পুলিশের সঙ্গে এসএফআই সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পুলিশের দাবি, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি নেই। এসএফআই আইন লঙ্ঘন করছে। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই ঘটনার পর এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ফেসবুক পোস্টে প্রশাসনকে তোপ দেগে আহ্বান জানিয়েছেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’ গোটা ইস্যুতে ধুন্ধুমার কলেজ স্ট্রিট চত্বর।
আন্দোলনরত ছাত্র সংগঠনের সদস্যদের কথা অনুযায়ী, এই গোটা ঘটনার সূত্রপাত ঘটে সোমবার সন্ধেয়। এসএফআই সদস্যরা জানান যে প্রতি বছর নভেম্বর মাসে তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে একটি অস্থায়ী দোকান তৈরি করে বই বিক্রি করে থাকেন। বিগত চার বছর ধরে ঠিক এইভাবেই তাঁরা এই কর্মসূচি পালন করে আসছেন এবং এর আগে কখনও কোনও ধরনের প্রশাসনিক সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়নি। সেই দীর্ঘদিনের রীতি মেনেই এবারও বইয়ের বিপণি দেওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু সোমবার যখন কর্মীরা স্টল তৈরির কাজ শুরু করেন, তখনই পুলিশ এসে তাতে বাধা দেয় এবং প্রশাসনের তরফে দাবি করা হয় যে এই স্টল তৈরির জন্য কোনও বৈধ অনুমতি নেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা রয়েছে।
{{/usCountry}}আন্দোলনরত ছাত্র সংগঠনের সদস্যদের কথা অনুযায়ী, এই গোটা ঘটনার সূত্রপাত ঘটে সোমবার সন্ধেয়। এসএফআই সদস্যরা জানান যে প্রতি বছর নভেম্বর মাসে তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে একটি অস্থায়ী দোকান তৈরি করে বই বিক্রি করে থাকেন। বিগত চার বছর ধরে ঠিক এইভাবেই তাঁরা এই কর্মসূচি পালন করে আসছেন এবং এর আগে কখনও কোনও ধরনের প্রশাসনিক সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়নি। সেই দীর্ঘদিনের রীতি মেনেই এবারও বইয়ের বিপণি দেওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু সোমবার যখন কর্মীরা স্টল তৈরির কাজ শুরু করেন, তখনই পুলিশ এসে তাতে বাধা দেয় এবং প্রশাসনের তরফে দাবি করা হয় যে এই স্টল তৈরির জন্য কোনও বৈধ অনুমতি নেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা রয়েছে।
{{/usCountry}}