...
...
Next Story

কলকাতায় 'থাই ফিল্ম ফেস্টিভ্যাল': সিনেম্যাটিক ফ্রেমে থাইল্যান্ডের ঐতিহ্য ও রূপকথা

থাই ফিল্ম ফেস্টিভ্যাল হল কলকাতায়। রয়্যাল থাই কনসুলেট-জেনারেলের উদ্যোগে এবং ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের সহযোগিতায় আয়োজিত হয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যাল।

Published on: Aug 12, 2026, 16:10:05 IST
Advertisement

কলকাতায় হল ‘থাই ফিল্ম ফেস্টিভ্যাল। রয়্যাল থাই কনসুলেট-জেনারেলের উদ্যোগে এবং ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের সহযোগিতায় আয়োজিত এই তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের এবারের মূল থিম- ’সিয়াম সিমফনি: আ সিনেম্যাটিক জার্নি থ্রু টাইম অ্যান্ড সিনারি'। শুক্রবার সন্ধ্যায় সেই ফেস্টিভালের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কূটনীতিবিদ-সহ অন্যান্যরা

সাতটি ছবির বিশেষ সিলেকশন: ফ্রেমে বাঁধা থাইল্যান্ড

থাই ফিল্ম ফেস্টিভ্যাল হল কলকাতায়।
থাই ফিল্ম ফেস্টিভ্যাল হল কলকাতায়।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের উৎসবে থাইল্যান্ডের সংস্কৃতি, জীবনের নানা রঙ এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে সাতটি বেছে নেওয়া ছবি প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি সিনেমাই থাই সংস্কৃতির এক-একটি ভিন্ন দিক তুলে ধরে।

১) লাভ ডেস্টিনি (Love Destiny): ইতিহাস ও ভালোবাসার মেলবন্ধনে তৈরি একটি আকর্ষক পিরিয়ড ড্রামা।

২) লো সিজন (Low Season): উত্তর থাইল্যান্ডের রহস্যময় পাহাড় ও কুয়াশাচ্ছন্ন প্রকৃতির পটভূমিতে গড়ে ওঠা এক প্রেমের গল্প।

৩) পানীয় আই সি ইউ (Panyi I Sea You): থাইল্যান্ডের বিখ্যাত ভাসমান গ্রামের পটভূমিতে বন্ধুত্ব, স্বপ্ন এবং ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণাদায়ক লড়াই।

৪) হিউম্যান রিসোর্স (Human Resource): আধুনিক জীবনযাত্রার নানা জটিলতা এবং মানুষের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি একটি ভাবনা উদ্রেককারী ছবি।

৫) গোহান... গো হোম (Gohan... Go Home): পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা ও নিজের শিকড়কে খুঁজে পাওয়ার এক অসাধারণ আবেগঘন গল্প।

৭) দ্য ওভারচার (The Overture): থাইল্যান্ডের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য ও জাতীয় শিল্পের ইতিহাসকে সম্মান জানিয়ে তৈরি এক ক্ল্যাসিক ছবি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe