...
...
Next Story

Nabanna: সোমবারই নবান্নে বসছে মন্ত্রিসভা! নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে কড়া প্রহরা

Nabanna: নতুন মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার আগে রবিবার সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে হাওড়া এবং কলকাতা পুলিশ। রবিবার বেলা গড়াতেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চপদস্থ আধিকারিকও।

Updated on: May 10, 2026, 21:46:32 IST
Advertisement

Nabanna: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নবান্ন থেকে সরকার পরিচালনা করবেন না তিনি। মহাকরণে বসবেন। কিন্তু, যতদিন মহাকরণের সংস্কারের কাজ শেষ না হচ্ছে, ততদিন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার পরিচালনা করবেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে। তবে নতুন সরকারের প্রথম বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া নবান্নেই। সোমবার পর পর তিনটি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে কড়া প্রহরা (PTI)
নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে কড়া প্রহরা (PTI)

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ সমারোহ হয়েছে শুভেন্দু অধিকারীর। গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তারপরেই ভবিষ্যৎ পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য পশ্চিমবঙ্গের ‘নবনির্মাণ।’ সেই লক্ষ্যকে সামনে রেখেই সোমবার নবান্নে পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বার নবান্নে যাচ্ছেন তিনি। ওই দিনই রাজ্যে বিজেপি সরকারের প্রথম কর্মদিবস। নবান্নে অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, তাঁর তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তারপর বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

নবান্নের নিরাপত্তা ব্যবস্থা

শনিবারই শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ পাওয়া এখনও বাকি। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। লোক ভবনে রাজ্যপাল আর.এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে পারেন। সোমবার বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব সামলাবেন। নবান্ন চত্বরে এখন সাজ সাজ রব। নতুন জমানার প্রশাসনিক কর্মকাণ্ডের অভিমুখ কোন দিকে হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe