Finance Minister Swapan Dasgupta: বুধবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। আর এই নতুন গুরুদায়িত্ব পাওয়ার পরপরই রাজ্যের ধুঁকতে থাকা অর্থনৈতিক হাল ফেরানোর জন্য তাঁর মূল রণকৌশল কী হতে চলেছে, তার একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। আসন্ন রাজ্য বাজেট সম্পর্কে এখনই বিস্তারিত কিছু খোলসা করতে না চাইলেও, ঠিক কীসের ওপর জোর দিয়ে তিনি রাজ্যের কোষাগার চাঙ্গা করবেন, তার একটি রূপরেখা তুলে ধরেছেন নতুন অর্থমন্ত্রী।

এদিন অর্থ দফতরের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত সোজাসুজি জানান, রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছেন তাঁর। তবে কর বাড়ানোর পক্ষপাতী নন তিনি। অর্থমন্ত্রী বলেন, অনেক সময় ট্যাক্স কমালেও রেভিনিউ বাড়তে পারে। এই পরিস্থিতিতে সকলের সঙ্গে আলোচনা করে কাজ করার বার্তা দেন তিনি। স্বপন দাশগুপ্ত জানান, অর্থ দফতরের দায়িত্ব নিয়ে তাঁর অন্যতম চ্যালেঞ্জ হবে, ট্যাক্স না বাড়িয়ে কীভাবে রেভিনিউ বাড়ানো যায়। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার অনেক সময় রাজনৈতিক বা অন্য কোনও কারণে এই রেভিনিউ পুরোপুরি আদায় করেনি। ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেখানে যেখানে ফাঁকফোকর বা ‘লিকেজ’ তৈরি হয়েছে, সর্বাগ্রে সেগুলির মেরামতের কাজ শুরু করতে হবে।
নিজের দফতরের দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আগে সবকিছুতেই কর বসিয়ে দেওয়া হত। কিন্তু ট্যাক্স বাড়ালেই যে রাজস্ব বাড়বে তার কোনও মানে নেই। ট্যাক্স অনেক সময় কমালেও রাজস্ব বেশি বাড়তে পারে। এই 'বিরাট চ্যালেঞ্জ'টাই হাতে নিতে চান স্বপন দাশগুপ্ত। যদিও দায়িত্ব নিয়ে সকলের সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে চান তিনি। তারপর সমাধানের জন্য আলোচনা করা হবে। মন্ত্রীর কথায়, 'আলটিমেটলি এটা হচ্ছে আপনার ইকোনমি বাড়লে, তবেই এইসব আপনি এফোর্ড করতে পারবেন। অর্থ ব্যবস্থা একদম ‘ইন আইসোলেশন’ (বিচ্ছিন্নভাবে) দেখা যায় না, এটাকে পুরো অর্থনীতির সঙ্গে যুক্ত করে দেখতে হবে। সামনের দিনে অনেকেই অনেক ইন্টারেস্ট (আগ্রহ) দেখিয়েছে, এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছেন। মানুষের মনে আশা জেগেছে পশ্চিমবঙ্গ এতদিন পরে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে, একটা এই ধরনের আবহ এসেছে।'
আগামী ১৮ জুন বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তবে অর্থ দফতরের দায়িত্ব নিয়ে স্বপন দাশগুপ্ত এখনই বাজেট নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি জানান, বাজেটে কী থাকবে তা বাজেটের আগে বলা যায় না। অর্থমন্ত্রী জানান, সঠিকভাবে যাতে রাজস্ব তোলা হয় তা-ও দেখবেন তিনি। এই নিয়ে প্রশাসনিক কোনও গাফিলতি রয়েছে কিনা তা দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
{{/usCountry}}আগামী ১৮ জুন বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। তবে অর্থ দফতরের দায়িত্ব নিয়ে স্বপন দাশগুপ্ত এখনই বাজেট নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি জানান, বাজেটে কী থাকবে তা বাজেটের আগে বলা যায় না। অর্থমন্ত্রী জানান, সঠিকভাবে যাতে রাজস্ব তোলা হয় তা-ও দেখবেন তিনি। এই নিয়ে প্রশাসনিক কোনও গাফিলতি রয়েছে কিনা তা দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
{{/usCountry}}